ইসলাম ও বিজ্ঞান, ২য় খণ্ড, ইন্টারনেট সংস্করণ ই, এ, বারী
/ ২১৬
📝 লেখা 📖 পিডিএফ

ইসলাম ও বিজ্ঞান ১৯৭ আত্তঃগ্যালাকটিক মহাশূন্য আন্তঃতারা মহাশুন্য অতিক্রম করে আমাদের স্পেইস শীপ এবার আন্তঃগ্যালাকটিক (এক গ্যালাক্সি হতে অন্য গ্যালাক্সি) মহাশুণ্যে ছুটে চললো । নাভিগেটর রিপোর্ট করলো, আমাদের গ্যালাক্সির দুটি স্যাটেলাইট বা উপগ্যালাক্সি আছে। এগুলোর উদ্দেশ্যে আমরা এবার ভ্রমণ করছি। তবে আমাদেরকে যেহেতু বহুদূর যেতে হবে, তাই আমরা আমাদের নিজস্ব তারাজগত “মিক্কিওয়ে গ্যালাক্সি'র দিকে ফিরে তাকিয়ে এটা সম্পর্কে যা কিছু জানা গেছে, সে ব্যাপারে কিছুটা আলোচনা করবো । মিক্কিওয়ে গ্যালাক্সি আমাদের এ গ্যালাক্সি হলো একটি বিশেষ ধরনের তারকাজগত, যাকে বিজ্ঞানীরা স্পাইরেল (পেঁচানো) বলে খ্যায়ীত- করেছেন। এর অর্থ হলো গ্যালাক্সির মধ্যে চক্রাকার একাধিক শাখা (আর্মস্)নিহিত আছে। গ্যালাক্সির আয়তন হলো ১ লক্ষ আলোক বৎসর ও এর মধ্যে অন্তত ২,০০০ কোটি তারা আছে। প্রতিটি আর্মসের মধ্যেই বেশী তারা অবস্থান করছে, আর এখানে আন্তঃতারা বস্তও আছে যার মাধ্যমে নতুন তারা জন্মলাভ করে। গ্যালাক্সির নিউক্লিয়াস বা কেন্দ্রের চতুর্দিকে প্রায় বৃত্তাকার যে এলাকা আছে, তার ব্যাস হলো ৫০,০০০ আলোক বৎসর । এই কেন্দ্রীয় এলাকায় সাধারণতঃ গ্যালাক্সির পুরাতন তারকাদের নিবাস ।

— পৃষ্ঠা ৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।