ইসলাম ও বিজ্ঞান ১৯৫ আজ থেকে ৬ কোটি বছর পূর্বে ডাইনাসোররা এরূপ একটি বিস্ফোরণ হেতু ধ্বংস হয়ে গিয়েছিলো বলে অনেক বিজ্ঞানী ধারণা করেন। কমেটগুলো যেহেতু সৌরজগতেরই সদস্য তাই তাদেরও অন্যান্য গ্রহের মতো প্রদক্ষিণপথ আছে। তবে এগুলোর প্রদক্ষিণপথ খুব বেশী ডিম্বাকৃতির (এলিপটিক্যাল) বলে জানা যায়। অর্থাৎ এগুলো সূর্যের বহু বহু দূর পর্যন্ত ভ্রমণ করে। কিন্তু সূর্যের কাছে এসে খুব দ্রুত তাকে প্রদক্ষিণ করে আবার দীর্ঘ ভ্রমণে চয়ে যায় । কিছু কিছু স্বল্প প্রদক্ষিণসম্পন্ন কমেট আছে যারা প্রতি ২০০ বছরে একবার সূর্যের চতুর্দিকে ঘুরে আসে । অপরদিকে দীর্ঘমেয়াদী কোন কোনটি কয়েক হাজার বছরে সূর্যকে একবার প্রদক্ষিণ করে । কোন কোন বিজ্ঞানী মনে করেন, এমনও কিছু কমেট আছে যেগুলো একবার মাত্র সূর্যকে প্রদক্ষিণ করার সুযোগ পায়। এসব কমেট আসলে সৌরজগতের স্থায়ী বাসিন্দা নয়। এরা হচ্ছে তারায় তারায় ভ্রমণকারী বস্ত। তবে এরূপ যাযাবর কমেটের সন্ধান এখনও সঠিকভাবে জানা যায়নি। আন্তঃ্তারা মহাশুন্য মহাকর্ষ থেকে মুক্ত করার নির্দেশ দিল। এর ফলে নভোযানের গতি ৬১৭.৫ কিলোমিটার প্রতি সেকেন্ডে গিয়ে দাড়ালো । যানটি এবার ধীরে ধীরে আলোকের কাছাকাছি গতিতে সৌরজগতের মহাকর্ষ থেকে মুক্ত হয়ে অন্ধকার আত্তঃতারা মহাশুন্যের উপর দ্রুত ছুটে চলছে। আমরা একবার সূর্যের দিকে ফিরে তাকিয়ে একে সত্যিকার একটি ছোট্ট আকারের তারা হিসেবে মহাকাশে মিটুমিট্রু করছে দেখতে পেলাম । নয়টা গ্রহ যে এটাকে প্রদক্ষিণ করছে তা নগ্নচোখে দেখা মোটেই আর সম্ভব ছিলো না। ৪.২ আলোক বৎসরের পথ অতিক্রম করার পর নাভিগেটর এলান করলো, “আমরা সূর্যের নিকটতম তারকা প্রক্সিমা সেন্টরীর কাছে এসে পৌছেছি”। এ তারাটা আসলে দুটি তারা সিস্টেমের মধ্যে একটি, যাকে সাধারণতঃ বাইনারী বা জোড়া-তারা বলা হয়ে থাকে । বিশ্বের মধ্যে এরূপ জোড়া-তারা বেশী দেখতে পাওয়া যায়। প্রক্সিমা
— পৃষ্ঠা ৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।