১৯৪ ইসলাম ও বিজ্ঞান সূর্যকে অসংখ্য ধূমকেতু প্রদক্ষিণ করে থাকে । সাধারণতঃ ধূমকেতুরা হলো বরফের তৈরী ক্ষুদ্রকায় বস্ত। এগুলো সূর্যের নিকটবতাঁ হলে তাপমাত্রার তীব্বতায় এর কিছু অংশ গলে বাম্পে পরিণত হয়, যার ফলে বস্তটি উজ্জ্বল হয়ে উঠে এবং ধুমকেতুটির পেছনে কোটি কোটি মাইল লম্বা লেজ এর সৃষ্টি হয়। নিশ্চয়ই অনেকে লেজবিশিষ্ট এরূপ কমেট রাতের আকাশে দেখে থাকবেন । ধূমকেতুদের মধ্যে সর্বাপেক্ষা প্রখ্যাত যেটি, তার নাম হলো “হ্যালিজ কমেট' । এ ধূমকেতু প্রতি ৭৬ বতসর পরপর আমাদের আকাশে ফিরে আসে। ২,২০০ বছর ধরে এটি পৃথিবীর মানুষ অবলোকন করে আসছে। ১৯৮৬ ইংরেজীতে এ ধূমকেতু ফিরে এসেছিলো এবং ২০৬২ সালে আবার আসবে। কোন কোন সময় ধূমকেতু ও গ্যাস্টারইড বিভিন্ন গ্রহের বেশ কাছে এসে এর মহাকর্ষে আটকা পড়ে অত্যন্ত প্রচণ্ড বেগে পতিত হয়ে বিস্ফোরিত হয়। এরূপ বিস্ফোরণের ফলে গ্রহের মধ্যবর্তী যাবতীয় জীব-জন্ত ও উতিদ জীবন নির্মল হয়ে যেতে পারে।
— পৃষ্ঠা ৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।