ইসলাম ও বিজ্ঞান, ২য় খণ্ড, ইন্টারনেট সংস্করণ ই, এ, বারী
/ ২১৬
📝 লেখা 📖 পিডিএফ

১৯২ ইসলাম ও বিজ্ঞান ভয়েজার-২ নভোযানের মাধ্যমে ১৯৮৯ সালে নেপচুনের কিছু ছবি তুলা হয়। এতে দেখা গেছে, এ গ্রহটি অনেকটা ইউরেনাসের মতোই । যদিও নেপচুনে একটি বৃহৎ অন্ধকার দাগ আছে যা অনেকটা বৃহস্পতি গ্রহের বৃহৎ লাল দাগের মতোই । নেপচুনের সর্বমোট ৮টা উপগ্রহ আছে। সূর্য থেকে ২৮০ কোটি মাইল দুরে নেপচুনের অবস্থান। প্রতি ১৬৪.৭৯৩ বৎসরে এটা সূর্যকে একবার প্রদক্ষিণ করে আসে । নেপচুনের নিজস্ব আহিক গতির পরিমাণ হলো ১৬ ঘণ্টা ৮ মিনিট। নেপচুনের ব্যাস ৪৯,৫০০ কিলোমিটার (৩০,৭৫০ মাইল), এর মুক্তগতি ২৩.৯ কিলোমিটার প্রতি সেকেন্ড--ও. তার উপরে ১ কেজি ওজনের বস্ত ১.২ কেজি ওজনবিশিষ্ট হবে। নেপছুনের উপরিভাগের তাপমাত্রা মাত্র মাইনাস ২১৮ ডিন্রী পর্যন্ত হয়ে থাকে। গ্রহটির সর্বাপেক্ষা বড় উপগ্রহের নাম হলো ট্রাইটন। এটার ব্যাস ১৬৮০. মাইল যা চন্দ্রের থেকে সামান্য ছোট । এছাড়া নিরেইড নামক এর আরেকটি উপগ্রহ আছে যার ব্যাস ২১৩ মাইল । ভয়েজার-২ কৃত্রিম উপগ্বহ আরও ছয়টি নতুন উপগ্রহ আবিষ্কার করে । ভয়েজার-২ থেকে প্রাপ্ত ছবি থেকে এই গ্রহেরও রিং থাকার প্রমাণ মিলেছে। নেপচুনের মোট €টি রিং আছে। পুটো আমাদের কাল্পনিক স্পেইস শীপটা অনেক দূরে সৌরজগতের শেষ ও নবম গ্রহ প্রুটোর কাছে এসে পৌছেছে। এই অপেক্ষাকৃত ক্ষুদ্র গ্রহটিকে পরীক্ষা করেই আমরা সৌরজগৎ ছেড়ে আন্তঃতারা মহাশূন্যে চলে যাবো। পাঠকরা! ধৈর্য সহকারে নভোযানটিতে বসে থাকুন!

— পৃষ্ঠা ৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।