ইসলাম ও বিজ্ঞান, ২য় খণ্ড, ইন্টারনেট সংস্করণ ই, এ, বারী
/ ২১৬
📝 লেখা 📖 পিডিএফ

ইসলাম ও বিজ্ঞান ১৯১ ইউরেনাসও একটি মোটা আয়তনের গ্যাসীয় গ্রহ, যার ব্যাস পৃথিবীর তুলনায় চারগুণ বেশী ও ম্যাস পনেরগুণ বেশী জড়বিশিষ্ট । এটি হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসে তৈরী । বিজ্ঞানীদের ধারণা ইউরেনাসের কেন্দ্রস্থলে ছোট্ট আয়তনের শিলাবৎ একটি কৌর আছে যার চতুর্দিকে কঠিন বরফ, মিথেইন ও এযামোনিয়ার তৈরী গাঢ় আরেকটি গোলক নিহিত আছে। ইউরেনাস সূর্য থেকে প্রায় ১৭৯ কোটি মাইল দূরে মহাশূন্যে অবস্থান করে প্রতি ৮৪.০১৩ বছরে সূর্যকে একবার প্রদক্ষিণ করে আসে । তার আহ্বিক গতি হলো মাত্র ১৭ ঘন্টা ২৪ মিনিট। ইউরেনাসের ব্যাস (মেরু থেকে মেরু পর্যন্ত) ৫১,১০০ কিলোমিটার (৩১,৭৫০-মাইল)। এর ওজন পৃথিবীর তুলনায় ১৫ গুণ বেশী। তার মহাকর্ষ পৃথিবীর ১.১৭ গুণ বেশী এবং মুক্তগতি ২২.৫ কিলোমিটার প্রতি সেকেন্ড । ভয়েজার-২ কৃত্রিম উপগ্রহ থেকে প্রাপ্ত ইনফ্রা-রেড (ইনফ্রা-রেড রেডিয়েশন: একটি বিশেষ ওয়েভলেন্থ বা তরদ্যৈর্ঘ যা বস্ত থেকে বিকিরণ হয়ে থাকে । আলো যেভাবে দেখা যায় সাধারণত এ তরঙ্গ খালি চোখে দেখা যায় না। বিশেষ প্রযুক্তির মাধ্যমে তৈরী করা হয়েছে ইন্ফ্রা-রেড ক্যামেরা যা দিয়ে ছবি তোলা যায়।)-ছবি থেকে ইউরেনাসের উপরিভাগের তাপমাত্রা মাইনাস ২১৪ ডিগ্বী সেন্টিগ্রেড বলে বিজ্ঞানীরা সাব্যস্ত করেছেন। এই গ্রহেরও চতুর্দিকে শনির মতো রিং সিস্টেম আছে। উল্লেখ্য এই রিং সিস্টেম সম্পর্কে আগে কারো জানা ছিলো না। ভয়েজার-২,১৯৭৭ সালের ১০ মার্চ এটা আবিষ্কার করে । নেপছুন আমাদের সৌরজগতের মধ্যে নেপচুনের স্থান অষ্টম পর্যায়ে, যদিও সময় সময় প্রুটো নেপচুন থেকেও নিকটে থাকে । নেপচুনকে পৃথিবী থেকে খালি চক্ষে দেখতে পাওয়া যায়না । বড় টেলিক্কোপের মাধ্যমে একে একটা অনুজ্ধল ঈষৎ নীল বর্ণের বৃত্তের মত দেখতে পাওয়া যায়। এ নীল রংয়ের কারণ হলো তার চতুর্দিকে উপরিভাগের বাযুমণ্ডলে মিথেইন গ্যাস আছে।

— পৃষ্ঠা ৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।