১৯০ ইসলাম ও বিজ্ঞান ইউরেনাস পাঠকরা! আমরা সূর্য থেকে বহু দূরে এসে পড়েছি। শনি থেকে সূর্যের দিকে একবার তাকিয়ে দেখতে পেলাম যে এটাকে বেশ ছোট্ট দেখাচ্ছে। যখন সৌরজগতের সপ্তম গ্রহ ইউরেনাসের নিকটে আসলাম তখন, আমরা সূর্য থেকে প্রায় ১৭৯ কোটি মাইল দুরে এসে পড়েছি। ইউরেনাসও একটি বিরাট আকারের গ্রহ। উইলিয়াম হার্সেল নামক একজন ইংরেজ জ্যোতির্বিজ্ঞানী হলেন এ গ্রহের আবিষ্কারক তিনি ১৭৮১ সালের ১৩ মার্চ এটি তার টেলিক্সোপের মাধ্যমে দেখতে পান। পৃথিবীর উপর থেকে সর্বাপেক্ষা বড় টেলিক্ষোপের মাধ্যমেও ইউরেনাসকে ঈষৎ সবুজ বর্ণের একটা বৃত্তের মতো দেখতে পাওয়া যায় মাত্র । ১৯৮৬. সালে ভয়েজার-২ নামে একটি কৃত্রিম উপগ্রহ ইউরেনাসের নিকটে আসে, এতে এ গ্রহটি ও তার উপগ্রহগুলো সম্পর্কে আমরা অনেক কিছু জানতে সক্ষম হয়েছি। ভয়েজার- ২ দশটা অজানা উপগ্বহ আবিষ্কার করে, যদিও ইতোমধ্যে আরও পাচটির খবর জানা ছিলো । এই পাঁচটির নাম হলো: মিরাপ্তা (জেরার্ড কাইপার নাকম একব্যক্তি ১৯৪৮ সালে এটি আবিষ্কার করেন), এরিয়েল, আম্বেল (এ দুটি ১৮৫১ সালে উইলিয়াম রাসেল আবিষ্কার করেছিলেন), টিটানিয়া এবং অবেরন (এগুলো উইলিয়াম হার্সেল ১৭৮৭ সালে আবিষ্কার করেন)।
— পৃষ্ঠা ৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।