ইসলাম ও বিজ্ঞান ১৮৯ ভয়েজার নামে একটি কৃত্রিম উপগ্রহ শনিকে পরীক্ষা করে দেখার জন্য পাঠানো হয়েছিল। ভয়েজার থেকে পাঠানো ছবি থেকে বুঝা যায় যে, বাস্তবে কয়েক হাজার ছোট ছোট রিং এর সমম্বয়ে রিং সিস্টেম গঠিত হয়েছে । এসব রিং এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত মাত্র এক কিলোমিটার বিস্তৃত। এবং এগুলো আলাদা শিলাখণ্ড দ্বারা গঠিত। ১৯৮০ সালের পূর্ব পর্যন্ত শনি গ্রহের উপগ্রহের সংখ্যা দশটি পর্যন্ত জানা ছিলো । কিন্তু পরবতাঁতে আরও কয়েকটা উপগ্রহ আবিষ্কৃত হয়। এ পর্যন্ত মোট ১৮টা উপগ্রহের সন্ধান মিলেছে, ভবিষ্যতে আরও আবিষ্কার হওয়ার সম্ভাবনা আছে। শনি ৮৭ কোটি মাইল দৃরে অবস্থান করে সূর্যকে প্রতি ২৯.৭৫ বছরে একবার প্রদক্ষিণ করে আসে । সে নিজ মেরুরেখার উপর ভিত্তি করে প্রতি ১০ ঘণ্টা ২৭ মিনিটে একবার ঘুরে আসে । অর্থাৎ মাত্র ১০ ঘণ্টা ২৭ মিনিটে শনির একদিন হয়। পৃথিবীর তুলনায় এর মহাকর্ষ হলো ১.১৬ গুণ বেশী। শনির মুক্তগতি ৩২.২৬ কিলোমিটার প্রতি সেকেন্ড । রিং ছাড়াও তার ব্যাস হলো ১,২০,৫৩৬ কিলোমিটার ।
— পৃষ্ঠা ৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।