ইসলাম ও বিজ্ঞান, ২য় খণ্ড, ইন্টারনেট সংস্করণ ই, এ, বারী
/ ২১৬
📝 লেখা 📖 পিডিএফ

১৮৮ ইসলাম ও বিজ্ঞান পারে? আমার মতে “প্রদক্ষিণপথ” বলাই যথেষ্ট অর্থবোধক ।) উপর ভিত্তি করে, প্রায় বৃত্তাকারে গ্রহকে প্রদক্ষিণ করে। তৃতীয় দলে লিদা, হিমালিয়া, লাইসিতিয়া ও আইলারা নামে চারটি ছোট্ট উপগ্রহ আছে, যাদের কক্ষপথ প্রায় বৃত্তাকারের ও এগুলোর অবস্থান বৃহস্পতি থেকে ১.১ কোটি থেকে ১.২ কোটি মাইল দূরে অবস্থিত । এগুলো বৃহস্পতির প্রদক্ষিণপথ থেকে ২৫ হতে ২৯ ডিগ্র পর্যন্ত উপরে বা নীচে কারমি, পাসিপায়ি ও সাইনোপি নামে আরও চারটি উপগ্রহ ৷ এগুলো অন্যদের তুলনায় উল্টো দিকে বৃহস্পতিকে প্রদক্ষিণ করে, এবং এদের দৃরতৃ বৃহস্পতি থেকে ২.১ কোটি হতে ২.৪ কোটি মাইলের মধ্যে অবস্থিত। এ চার দলের মধ্যে প্রথমটির চারটি উপগ্রহই পৃথিবী থেকে ছোট টেলিক্সোপ বা দুর্বিক্ষণযন্ত্রের মাধ্যমেই দেখতে পাওয়া যায়। আমাদের কাল্পনিক স্পেইস শীপটি আমাদেরকে সূর্য থেকে ৫২ কোটি মাইল দুরে বৃহস্পতির নিকটে পৌছে দিয়েছে, কিন্তু সৌরজগতের বাইরের দিকে আরও বহু কোটি মাইলের পথ বাকী আছে । এবার আমরা আরও দ্রুত গতিতে সৌরজগতের সর্বাপেক্ষা সুন্দর রিং-সংযুক্ত বষ্ঠ গ্রহ শনির দিকে যাত্রা করবো । শনিগ্রহ শনিগ্রহ বা সোটার্ন সৌরজগতের চারটি গ্যাসীয় দৈত্যদের মধ্যে একটি, যার আয়তন দ্বিতীয় স্থানে; বৃহস্পতির পরই । এর নিরক্ষবৃত্তের আয়তন পৃথিবীর তুলনায় ৯.৪ গুণ বেশী আর জড় পদার্থের পরিমাণ ৯৫ গুণ অধিক। তবে শনির ঘনতৃ গড়ে পানির তুলনায় মাত্র ০.৭ গুণ । বৃহস্পতির মতো হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসই শনিতে বেশী দেখতে পাওয়া যায়। এর কেন্দ্রস্থলে পৃথিবীর জড়ের তুলনায় ১০ থেকে ১৫ গুণ বেশী জড় সম্বলিত একটি আভ্যত্তরিণ কৌর বা অন্তস্থল আছে। এ অন্তস্থল শিলাবৎ বা শক্ত তুষারের তৈরী হতে পারে । শনির সর্বাপেক্ষা সুন্দর ও চিত্তাকর্ষক বস্ত হলো তার রিং সিস্টেম । এ রিং গ্রহটির অরবিট্যাল প্লেইন থেকে কিছু দূরে অবস্থান করে শনিকে প্রদক্ষিণ করে।

— পৃষ্ঠা ৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।