ইসলাম ও বিজ্ঞান, ২য় খণ্ড, ইন্টারনেট সংস্করণ ই, এ, বারী
/ ২১৬
📝 লেখা 📖 পিডিএফ

১৮৬ ইসলাম ও বিজ্ঞান বিজ্ঞানীদের ধারণা, গ্যাস্টারয়েড সৌরজগৎ সৃষ্টির সময়েই সৃষ্ট হয়, তবে এগুলো কোন গ্রহ ভেঙ্গেও হতে পারে, এরূপ মন্তব্যও কেউ কেউ করে থাকেন । অত্যন্ত সতর্কতার সাথে আমাদের নভোযানটি গ্যাস্টারয়েড বেল্ট পেরিয়ে আন্তগগ্রহ মহাশূন্যে দ্রুতগতিতে সৌরজগতের সর্ববৃহৎ গ্রহ, বৃহস্পতি বা জুপিটারের দিকে অগ্রসর হলো । বৃহস্পতি বৃহস্পতি হচ্ছে বিরাট গ্যাসীয় একটি গ্রহ যার আয়তন পৃথিবীর দশগুণ বেশী। এর ওজন (ম্যাস) পৃথিবী থেকে ৩১৮ গুণ বেশী হলেও সূর্যের তুলনায়. এর মধ্যে জড়বস্ত হলো মাত্র ০.১ ভাগ। বৃহস্পতির মধ্যে হাইড্রোজেন ও হিলিয়াম এই দুই ধরনের গ্যাস বেশী দেখতে পাওয়া যায়। এর উপরিভাগে কোন শক্ত মাটি বা শিলাবৎ জড় নেই তবে তরল পদার্থ আছে যা গ্রহের ভেতরে গিয়ে ধাতুর আকার ধারণ করেছে। বৃহস্পতির কেন্দ্রে হয়ত ছোট আয়তনবিশিষ্ট শিলাবৎ বা কঠিন বরফের তৈরী অন্তস্থল (কৌর) থাকতে পারে। বৃহস্পতি প্রতি ১১.৯ বৎসরে সূর্যের চতুর্দিকে একবার ঘুরে আসে এবং তার দূরত্ব সূর্য থেকে প্রায় ৪৯.কোটি মাইল (পৃথিবী থেকে সূর্যের দূরত্বের ৫.২ গুণ)। বৃহস্পতির ব্যাস ১,৪২,৮০০ কিলোমিটার (৮৮,৭০০ মাইল)। ১ কেজি কোন বস্তর ওজন বৃহস্পতির উপরে ২.৬৪ কেজি হবে এবং তার মুক্তগতির পরিমাণ হলো ৬০.২২কিলোমিটার প্রতি সেকেন্ড। বৃহস্পতির আহিকি গতি মাত্র ০.৪১৪ দিন (৯ ঘণ্টা-৫৫.৫ সেকেন্ডে সে একবার তার মধ্যশলাকার উপর ঘুরে আসে)। এই উচ্চ আহক গতির ফলে তার উপরিভাগে নানা রংগের উজ্জ্বল ও অন্ধকার বেল্ট এর সৃষ্টি হয়ে থাকে, যা পৃথিবী থেকে পরিষ্কার দেখতে পাওয়া যায়। তবে বৃহস্পতি গ্রহের মধ্যে যে বস্ত প্রখ্যাত, তা হলো তার লাল দাগ । এ দাগের আয়তন প্রায় পৃথিবীর সমান। বিগত ৩০০ বছর যাবৎ এ লাল দাগটি পরিলক্ষিত হয়ে আসছে, তবে এটির কারণ এখনো জানা যায়নি ।

— পৃষ্ঠা ৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।