১৮৪ ইসলাম ও বিজ্ঞান গতিসম্পনন (২৪ ঘণ্টা, ৩৭ মিনিট, ২৩ সেকেন্ড), এর ব্যাস কিন্তু অনেক কম- প্রায় ৬,৭৯৪ কিলোমিটার (৪,২২২ মাইল) । গ্রহটির উপরিভাগের তাপমাত্রা মাইনাস ২৩ ডিগ্রী সেন্টিগ্রেডের বেশী হয়না । এর মুক্তগতি ৫.০৩ কিলোমিটার প্রতি সেকেন্ড। পৃথিবীর তুলনায় মঙ্গলের মাধ্যাকার্ষণ ০.৩৮ গুণ । মঙ্গলের মাটির রং লাল, এবং তার চতুর্দিকে পাতলা বাযুমগ্তলও আছে । মঙ্গল গ্রহের ফোবস ও ডেইমস নামে নিজস্ব দুটি উপগ্রহ চোদ) আছে। মঙ্গলে তাই রাতের বেলা একই সাথে দুটি চাদ দেখতে পাওয়া যাবে। এই চাদগুলো আয়তনে বেশ ছোট । ফোবসের ব্যাস হলো ২২ কিলোমিটার, আর ডেইমসের ১২ কিলোমিটার । এ উপশ্রহগুলো মঙ্গলকে চন্দ্রের মতো প্রদক্ষিণ করে। মঙ্গলের বায়ুমণ্ডল মূলত কার্বন-ডাইওয্সাইড (৯৫.৩%)- দ্বারাই গঠিত । এছাড়া এতে আছে নাইন্রোজেন (২.৭%) এবং আরগোন (১.৬%)। বাদবাকী অত্যল্প অক্সিজেন, কার্বন মনোক্সাইড, ওটার ভেপার (জলীয় বাম্প) প্রভৃতি গ্যাসও.আছে বলে জানা যায়। লাল গ্রহ নামে খ্যাত মঙ্লের ভূপৃষ্ঠের রং সত্যিই গাঢ় লাল থেকে বাদামী রংয়ের বলে প্রমাণ পাওয়া গেছে। মনুষ্যবিহীন কৃত্রিম উপগ্রহ. থেকে প্রাপ্ত ছবি এ তথ্যটি প্রমাণ করেছে। এছাড়া সমতল ভূমিতে সর্বত্র ছোট-বড় প্রস্তরখণ্ড দেখতে পাওয়া যায় । মঙ্গলে অত্যন্ত উচু আগ্নেয়গিরি থেকে সৃষ্ট পাহাড় আছে ।-এর মধ্যে প্রসিদ্ধ একটি হচ্ছে, ওলিমপাস মনস মোউন্ট ওলিমপাস - ওলিমপাস পর্বত) যার উচ্চতা ৫২,০০০ হাজার ফুট (এভারেষ্ট পর্বতের প্রায় দ্বিগুণ) । এর এক প্রান্ত থেকে অপর প্রান্তের দূরত্ব ৩৭০ মাইল। মঙ্গল গ্রহের উপর গবেষণা পুরোদমে চলছে। অনেক বিজ্ঞানী মনে করেন, মানুষ এই গ্রহেই কোন একদিন কলোনী তৈরী করে বসবাস করবে । তবে প্রথমে সেখানে মানুষ পাঠানোর চিন্তাভাবনা নিয়েই বিজ্ঞানীরা ব্যস্ত আছেন। হয়তো ১০-১৫ বছরের মধ্যে প্রথম মানুষ মঙ্গলে অবতরণ করে ইতিহাস সৃষ্টি করবে।
— পৃষ্ঠা ৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।