ইসলাম ও বিজ্ঞান, ২য় খণ্ড, ইন্টারনেট সংস্করণ ই, এ, বারী
/ ২১৬
📝 লেখা 📖 পিডিএফ

ইসলাম ও বিজ্ঞান ১৮১ শুক্র গ্রহের উপরিভাগ বা ভূমি অনেকটা পৃথিবীর মতোই । বড় বড় পাহাড়, পর্বত, একটি উচু ভূখণ্ড আছে। বিজ্ঞানীরা এর নামকরণ করেছেন, “আফ্রদিতি টেরা।” সর্বোচ্চ পাহাড়ের নাম ম্যাক্সওয়েল, এর উচ্চতা হচ্ছে ৭ মাইল । উল্লেখ্য, ম্যাক্সওয়েল নামকরণ স্কটিশ বিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল-এর নামানুসারে করা হয়েছে। ইতোমধ্যে আমরা এই বিজ্ঞানীর সঙ্গে পরিচিত হয়েছি। পৃথিবী ও চন্দ্র আমাদের কাল্পনিক নভোযানটি সূর্য থেকে তৃতীয় স্থানে অবস্থিত সুন্দর নীল গ্রহ পৃথিবীতে পৌছুল । সৌরজগতের একমাত্র গ্রহ যেটিতে বুদ্ধিসম্পন্ন প্রাণী বেচে থাকতে সমর্থ । আমাদের এ পৃথিবীতে আছে বড়ো বড়ো কয়েকটি মহাদেশ, চার ভাগের তিন ভাগে পানি- আর অক্সিজেন ও নাইট্রোজেন সম্বলিত বায়ুমণ্ডল। সূর্য থেকে প্রায় নয় কোটি ত্রিশ লক্ষ মাইল দূরে থেকে পৃথিবী ১ বৎসরে একবার একে প্রদক্ষিণ করছে। পৃথিবীর আহিক গতি হলো ২৪ ঘণ্টা বা একদিন। এর ব্যাস হলো ১২,৪০০ কিলোমিটার (৭,৯০০ মাইল)। পৃথিবী থেকে মুক্ত হতে হলে ১১.১৮ কিলোমিটার প্রতি সেকেন্ড- এ মুক্তগতির প্রয়োজন। এখানে দিনেরবেলা গড়ে ২২ ডিশ্বী সেন্টিগ্রেড তাপমাত্রা হয়ে থাকে । নিন্মতম তাপমাত্রা মাইনাস ৮৮ ডিগ্রী সেন্টিগ্রেডে নেমে আসতে পারে দুটি মেরুতে ৷ পৃথিবীর একটিমাত্র স্বাভাবিক উপগ্রহ আছে, যেটি হলো চাদ । পৃথিবী থেকে গড়ে ৩৮৪,৪০০.কিলোমিটার (২৩৮,৯০০ মাইল) দূরে অবস্থান করে চন্দ্র পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে। চন্দ্রের উপর তাপমাত্রা পৃথিবীর তুলনায় সম্পূর্ণ ভিন্ন। এর বিশেষ কারণ হলো বায়ুমণ্ডল না থাকা । রাতের বেলা অর্থাৎ অন্ধকার সাইডে তাপমাত্রা মাইনাস ১৭৩ ডিগ্রি সেন্টিগ্রেডে নেমে আসে । কিন্তু দিনের বেলা তা বেড়ে ১৩০ ডিগ্বিতে গিয়ে পৌঁছে। চন্দ্রের দুধরণের আহিকি (মাসিক) গতি আছে। প্রথমত: যে সময়ের মধ্যে সে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে আকাশের একই অবস্থানে ফিরে আসে তাকে বলে, “সাইডারিয়েল মাস” । সাইডারিয়েল মাসের পরিমাণ হলো, ২৭ দিন, ৭ ঘণ্টা, ৪৩

— পৃষ্ঠা ৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।