ইসলাম ও বিজ্ঞান, ২য় খণ্ড, ইন্টারনেট সংস্করণ ই, এ, বারী
/ ২১৬
📝 লেখা 📖 পিডিএফ

১৮০ ইসলাম ও বিজ্ঞান শুঞু সূর্য থেকে ৬,০৭,০০,০০০ (ছয় কোটি ৭ লক্ষ) মাইল দুরে অবস্থান করে, শুক্র বা ভিনাস গ্রহ সূর্যকে প্রদক্ষিণ করছে। এর ব্যাস হচ্ছে ৭,৫২০ মাইল এবং ওজন (ম্যাস) পৃথিবীর ৮১ শতাংশ । ভিনাসের ঘনত্ব পৃথিবীর ৯০ শতাংশ । এর বার্ষিক গতি হলো ২২৪.৭ দিন। শুক্রের ব্যাপারে একটি অদ্ভুত কথা হলো, তার আহিক গতি ও বার্ষিক গতি প্রায় সমান, যার ফলে এক অংশ সর্বদা সূর্যের দিকে থাকে । শুক্রের তাই অর্ধাশ স্থায়ীভাবে দিবালোকে ভাসমান আর অন্য অর্ধাংশ সর্বদা রাতের অন্ধকারে নিমজ্জিত হয়ে আছে। এছাড়া এর আহক গতিপথ বা চলার ডাইরেকশনও আলাদা । অন্যান্য গ্রহের গতিপথ যেদিকে শুক্রের গতিপথ এর ঠিক উল্টোদিকে । শুক্র গ্রহকে পৃথিবীর সহোদরা বলা হয়ে থাকে, কারণ এর আয়তন ও স্বভাব অনেকটা পৃথিবীর মতোই । তার চতুর্দিকে বেশ বড়ো ঘন বাযুমণ্ডল আছে। শুক্র গ্রহ পৃথিবীর সর্বাপেক্ষা নিকটে আসতে পারে অন্যান্য গ্রহের তুলনায়। রাতের আকাশে এটা সর্বাপেক্ষা উজ্জ্বল তারা হিসেবে দেখতে পাওয়া যায়। যার কারণে এটাকে সন্ধ্যাতারা ও শুকতারা বলেও আখ্যায়িত করা হয়ে থাকে । শুক্র গ্রহের ঘন বায়ুমগ্ডল প্রায় সম্পূর্ণরূপে কার্বন-উাই-অক্সাইভ দ্বারা গঠিত । গ্রীন হাউসের প্রভাবে এর উপরিভাগের তাপমাত্রা ৪৫০ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হয়ে থাকে । এই উচ্চ তাপমাত্রা থাকায় শুক্র গ্রহে কোন প্রাণী থাকতে পারে বলে ধারণা করা যায় না।

— পৃষ্ঠা ৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।