১৭৮ ইসলাম ও বিজ্ঞান ক্রোমোক্ষিয়ার: ফটোক্ষিয়ারের উপরে এ গোলকটি স্থাপিত। এখানের তাপমাত্রা ৪,৫০০ কেলভিন থেকে উপরের দিকে ১৫,০০০ কেলভিন পর্যন্ত হতে দেখা যায়। করোনা: পূর্ণ সূর্যপ্রহণের সময় কয়েক মিলিয়ন মাইল উর্ধ্ব পর্যন্ত একটি উজ্জ্বল গোলক দেখাতে পাওয়া যায়। বিজ্ঞানীরা এর নামকরণ করেছেন করোনা । সূর্যের মূল গোলকের তুলনায় এই করোনার ওজ্জল্য এক মিলিয়ন গুণ কম। এই করোনা সম্পর্কে অনেক তথ্য এখনও জানা যায়নি ।. তবে এটা যে একটি গরম গ্যাস দ্বারা তৈরী তা জানা গেছে। সূর্যের মধ্য থেকে আরেক ধরণের এনার্জি চতুর্দিকে বেরিয়ে পড়ছে যাকে বলে সোলার উইন্ড বা “সৌরবাতাস'+। এই বাতাস - সমগ্র সৌরজগতের সর্বত্র বিদ্যমান । পাইওনিয়ার-১০ নামক একটি কৃত্রিম উপগ্রহ যখন সৌরজগত ছেড়ে তারকাজগতের দিকে পাড়ি জমায়, তখন এই উইন্ড সেই বাইর সৌরজগতেও বিদ্যমান আছে বলে প্রমাণ মিলে । সোলার উইন্ডের গতি হচ্ছে ১৮৫ থেকে ৪৩৫ মাইল প্রতি সেকেন্ড । তবে এই উইন্ডের মধ্যে বস্তর মাত্রা বা ঘনতৃ অত্যল্প। কিন্তু এর প্রতিক্রিয়া পৃথিবীর বায়ুমণ্ডলেও পরিলক্ষিত হয়। অরোরা নামক যে আলোর খেলা পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরুর আকাশে দেখতে পাওয়া যায়, তা এই উইন্ডের কারণে হয়৷ সূর্য সম্পর্কে মানুষ এখও অনেককিছু জানতে পারেনি । যেহেতু সূর্যের কাছে যাওয়া অসম্ভব তাই এটাকে নিয়ে গভীর গবেষণাও কঠিন ব্যাপার । তবে বিজ্ঞানীরা থেমে নেই। সর্বদাই সূর্য সম্পর্কে আরও জানার চেষ্টা চালাচ্ছেন। সন্দেহ নেই ভবিষ্যতে আমাদের নিকটতম এই তারাটি সম্পর্কে আরও বহু তথ্য আমরা জানতে পারবো । বুধ আমাদের নভোযানটি এবার সূর্যের নিকঠতম গ্রহ বুধের দিকে অগ্রসর হলো । এর কাছে পৌছে আমরা এই গ্রহ সম্পর্কে অনেক কিছুই জানতে সক্ষম হলাম ।
— পৃষ্ঠা ৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।