ইসলাম ও বিজ্ঞান, ২য় খণ্ড, ইন্টারনেট সংস্করণ ই, এ, বারী
/ ২১৬
📝 লেখা 📖 পিডিএফ

১৭৬ ইসলাম ও বিজ্ঞান ঘুরে আসে । আমাদের যন্ত্রপাতি আরও বলে দিলো যে, সূর্য তার পরিবারবর্গ- অর্থাৎ গ্রহ-উপশ্রহসহ মি্কিওয়ে গ্যালাক্সির চতুর্দিকে বাইশ কোটি পঁচিশ লক্ষ বৎসরে একবার ঘুরে আসে । সূর্যের উপর মাধ্যাকার্ষণও পৃথিবীর তুলনায় ২৮ গুণ বেশী; যার ফলে পৃথিবীতে ১ কেজি ওজনের একটি বস্তু সূর্যের উপর ২৮ কেজি ওজনবিশিষ্ট হবে। সূর্য সম্পর্কে আরও কিছু তথ্য হলো; সূর্যের আয়তন হচ্ছে, ৮ লক্ষ ৬০ হাজার মাইল । পৃথিবী থেকে এর গড় দূরত্ব ৯ কোটি ২৯ লক্ষ ৬০ হাজার মাইল । এটা মুলত হাইড্রোজেন গ্যাসের তৈরী (৯৫%), এছাড়া আছে ৫% হিলিয়াম-ও অন্যান্য বস্ত- যা এটম হিসেবে অস্থিতৃশীল। সূর্যের ম্যাস বা বস্তর পরিমাণ হলো, ১৯৯ ঢ ১০৩৪ গ্রাম (১৯৯ এর সঙ্গে ৩৪টি শূন্য থাকলে যে বিরাট নাম্বার হয়)। এর ভেতরে নিউক্লিয়ার ফিউশন রিয়েকশনের মাধ্যমে হাইড্রোজেন গ্যাস জলে হিলিয়ামে রূপান্তরিত হচ্ছে। কোটি কোটি বছর যাবৎ সূর্যটি এভাবে জলত্ত আছে। এই বিরাট তারাটি কিন্তু বিশ্বের কিছু সত্যিকার জায়ান্ট তারার তুলনায় বেশ ছোট্ট। বিজ্ঞানীরা সূর্যকে একটি মধ্যম সাইজের “জি-২ ডোয়ার্ষ' [তরা ক্যাটালগের একটি হিসেব] তারা বলে আখ্যায়িত করেছেন। সূর্যের বয়স ৫ বিলিয়ন (৫০০ কোটি) বছর বলে বিজ্ঞানীরা ধারণা করেছেন। আধুনিক বিজ্ঞানীরা বলছেন, সূর্যের মধ্যে কয়েকটি আলাদা নির্দিষ্ট স্তর আছে। এগুলো হলো: ভেতরের কোর বা কেন্দ্রগোলক, কনভেকশন জোন ও ফটোক্ষিয়ার, ক্রোমোস্ষিয়ার ও করোনা (বাইরের গোলক) । উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে রেখেছে । এর ফলে ভেতরের স্তরের ঘনতৃ পানি থেকে ১০০ গুণ বেশী হয়েছে। এছাড়া এই চাপ থেকে সেখানের তাপমাত্রা হয়েছে ২৭ মিলিয়ন ডিগ্রী ফারেনহাইট । এই মহা তাপমাত্রায় বাস্তবে ভেতরের অংশটির বস্ত প্লাজমা অবস্থায় বিরাজ করছে। এই ভেতরের স্তরটিই হচ্ছে সূর্যের এনার্জি সৃষ্টির কারখানা | এখানে নিউক্লিয়ার রিয়েকশনের মাধ্যমে হাইড্রোজেন গ্যাস হিলিয়াম গ্যাসে পরিণত হচ্ছে, আর এ পরিবর্তনের সময় এটমগুলো ছেড়ে দিচ্ছে বিভিন্ন ধরণের এনার্জি বা উদ্যম। তবে প্রশ্ন জাগতে পারে এই রিয়েকশন কতদিন চলবে? কোন

— পৃষ্ঠা ৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।