ইসলাম ও বিজ্ঞান, ২য় খণ্ড, ইন্টারনেট সংস্করণ ই, এ, বারী
/ ২১৬
📝 লেখা 📖 পিডিএফ

ইসলাম ও বিজ্ঞান ১৭৩ আকাশের তারা ও গ্রহ-উপগ্রহের অবস্থান নির্ণয় করে মানুষের ভাগ্য বা রাশিফল বলে থাকেন। আকাশের তারার সাথে মানুষের ভাগ্যের কোন মিল যদি থেকে থাকে তবে তা বিজ্ঞানের আওতাভূক্ত নয়। প্রচীনকালে মানুষ মহাকাশে তারার মধ্যে একটা আরেকটার সাথে সামঞ্জস্য গড়ে তুলতে কাল্পনিক রেখা টেনে জীব-জন্ত প্রভৃতির ছবি একেছে। সৃষ্টি করেছে তথাকথিত কল্সটেলেশন বা রাশিচক্র । অথচ যেসকল তারার সমন্ময়ে এসব রাশিচক্র হয়েছে এগুলোর মধ্যে বাস্তবে কোন মিল নেই । এমনকি একটা থেকে আরেকটার দূরতৃও কোন কোন ক্ষেত্রে হাজার হাজার থেকে লাখো- কোটি আলোক বৎসরের তফাৎ । আমাদের সৌরজগৎ মহাবিশ্বের যে অংশে আমাদের নিবাস, তা হলো এই সৌরজগৎ, তবে মহাকাশে আরও অগণিত তারকাপুঞ্জ ও গ্রহ-উপগ্রহ আছে। আমাদের নিকটতম তারা হলো সূর্য । নয়টি গ্রহ (এ পর্যন্ত আবিম্কৃত- ভবিষ্যতে আরও একাধিক গ্রহের সন্ধান মিলতে পারে), অনেকগুলো উপগ্রহ, গ্যাস্টারয়েড ও অসংখ্য উক্কার সমন্ময়ে এ সৌরজগৎ গঠিত হয়েছে। সূর্যকে কেন্দ্র করে প্রতিটি বস্ত মহাশূন্যে ঘূর্ণমান অবস্থায় আছে। নয়টি গ্রহের মধ্যে একমাত্র পৃথিবীই প্রাণী বেচে থাকার জন্য যোগ্যতাসম্পন্ন একটি গ্রহ। কোন না কোন ধরণের জীবি এ পৃথিবীতে কোটি কোটি বছর যাবৎ জীবিত থাকলেও, এখানের সর্বাপেক্ষা শ্রেষ্ঠ জীবী- মানুষ, মাত্র কটি সাল পূর্বে মহাশূন্যে পাড়ি দিতে সক্ষম হয়েছে। ১৯৫৭ সালে রাশিয়া স্কুটনিক নামক একটি স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্ৰহ মহাশুন্যে সর্বপ্রথম প্রেরণ -করে। এরপর ১৯৬২ সালে শুরু হয় মানুষসহ পৃথিবীর নিকঠ-মহাশুন্যে ভ্রমণ ৷ আমাদের সৌরজগৎ মিক্কিওয়ে গ্যালাক্সি নামক একটি বিরাট তারকাপুঞ্জের একটি বিশেষ অংশে অবস্থান করছে। এ তারকাপুঞ্জে আনুমানিক একশত কোটি সূর্যের মতো ছোট-বড়ো তারা আছে। গ্যালাক্সির আয়তন প্রায় এক লক্ষ আলোক-বৎসর | অনেকের ধারণা আমাদের সৌরজগতের মত বহুসংখ্যক তারার সাথে এরকম গ্রহ উপগ্রহবিশিষ্ট সৌরজগৎ আছে । ইতোমধ্যে এরূপ দু'একটা সিস্টেমের সন্ধানও পাওয়া গেছে বলে কেউ কেউ দাবী করেছেন। আমাদের সৌরজগতের মধ্যে কয়েক ধরণের

— পৃষ্ঠা ৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।