ইসলাম ও বিজ্ঞান, ২য় খণ্ড, ইন্টারনেট সংস্করণ ই, এ, বারী
/ ২১৬
📝 লেখা 📖 পিডিএফ

১৭২ “আল্লাহর মহিমায় এরূপই রয়েছে কতো নিদর্শন পৃথিবী ও মহাকাশে যার উপর দিয়ে গত হয়ে যাচ্ছে (অবিশ্বাসীরা) অথচ তারা কিছুই পরওয়া করে না” [সূরা ইউসূফ ৪ ১০৫]। পরিচ্ছেদ ৪ জ্যোতির্বিজ্ঞান ও বিশ্বতত্ত এ পর্যন্ত আমরা বস্তজগত সম্পর্কে যাকিছু জানতে পেরেছি তার সারমর্ম হলো- বস্ত মূলত অণুর সমন্বয়ে গঠিত মলিকিউল থেকে সৃষ্ট । মৌলিক চারটি শক্তির মাধ্যমে সবকিছু নির্দিষ্ট নিয়মমাফিক অস্তিতুশীল আছে। এবার আন্ট্রনোমি বা জ্যোতির্বিজ্ঞান নিয়ে আলোচনা করে জগতের গঠনপ্রণালী ও স্ট্রাকচার সম্পর্কে জানবো । এরপর জগত কিভাবে (বিজ্ঞানের মতে) অস্থিতৃশীল হয়েছে, এর বর্তমান মতিগতি ও ভবিষ্যৎ কি সেসব প্রশ্ন নিয়ে আলোচনা হবে । জগত সম্পকে এসব মৌলিক প্রশ্নাবলী নিয়ে যে বিজ্ঞান গবেষণা চালাচ্ছে তার নাম হলো কজমোলজি বা বিশ্বতত্। বিজ্ঞানের এতিহাসিকরা এ ব্যাপারে একমত হয়েছেন যে, জ্যোতির্বিজ্ঞান হলো বিজ্ঞানের সর্বাপেক্ষা পুরাতন শাখা । এর পেছনে একটা বিশেষ কারণ নিহিত আছে- আর তা হলো, মানুষের স্বভাবতঃ অনুসন্ধিৎসু মন। আপনি যদি একটি মেঘশূন্য রাতে শহরের বাতিগুলো থেকে দূরে কোন গ্রামে থেকে একবার আকাশের দিকে মনোযোগ সহকারে তাকান তাহলে এটা অনিবার্ষ যে, সমগ্ব আকাশজুড়ে লাখ লাখ তারাগুলো আসলে কি, এগুলো কত দূরে, কিভাবে. এগুলোর জন্ম হয়েছে প্রভৃতি প্রশ্নাবলী আপনার মনে জাগ্তত হবে। মানুষের এই “জগৎ সম্বন্ধে জানার স্পৃহা” থেকেই জ্যোতির্বিজ্ঞানের জন্ম হয়েছে। বিজ্ঞানের এই শাখা সর্বপেক্ষা মনোমুগ্ধকর ও চিত্তাকর্ষক । আমি অবশ্য জ্যোতিরবিজ্ঞানের ইতিহাস নিয়ে এখানে আলোচনা করবো না। বর্তমানে এ বিজ্ঞান মান্ৃষকে কি বলছে এবং শিক্ষা দিচ্ছে এগুলোই হবে এ পরিচ্ছেদের বিষয়-বন্ত। পাঠকরা একথা জেনে রাখুন যে, জ্যোতির্বিজ্ঞান আর জ্যোতিষশান্ত্র সম্পূর্ণ আলাদা দু'টি বিষয়। জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে জ্যোতিষীরা

— পৃষ্ঠা ৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।