ইসলাম ও বিজ্ঞান, ২য় খণ্ড, ইন্টারনেট সংস্করণ ই, এ, বারী
/ ২১৬
📝 লেখা 📖 পিডিএফ

ইসলাম ও বিজ্ঞান ১৭১ মাধ্যমে এনার্জি, বিকিরণ (রেডিয়েশন) ও আলো নির্গত হয়ে বিশ্বের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ভ্রমণ করতে পারে । যদিও মহাকর্ষ সম্পর্কে মানুষ অনেক আগে থেকেই জানতো, কিন্তু ইলেকট্রোমেগন্যাটিক শক্তি আবিষ্কৃত হয়েছে মাত্র শতাধিক বছর আগে। মহাবিশ্ব উপরোক্ত চারটি মৌলিক শক্তি বা স্বাবাভিক আইনের আওতাভূক্ত থেকে সমগ্র মহাবিশ্ব অস্তিতৃশীল আছে। দৃশ্যমান এই জগত যেভাতে আছে ঠিক সেভাবে থাকার কারণও হচ্ছে এই চারটি ফোর্স । মহাকর্ষের একটি বড় গুণ হচ্ছে সব বস্তকে কেন্দ্রের দিকে আকর্ষণ করা। এর ফলে জগতের প্রতিটি বড় আয়তনের মাহশূন্যে ভাসমান বস্তই মূলত গোলক আকারে দেখতে পাওয়া যায়। গ্রহ, উপগ্রহ থেকে শুরু করে বিশ্বের সর্বত্র বিদ্যমান অসংখ্য তারা সবই মৌলিকভাবে একেকটি গোলক । মহাকর্ষ ছোট বড় সব বস্ত-খগ্ডকেও-তার প্রভাবে নির্দিষ্ট কিছু পদ্ধতিতে ছাটাই করে রেখেছে। অর্থাৎ-কিছু বিশেষ উপায়ে ব্যালান্স তৈরী করে করেছে। অণু-পরমাণু যেভাবে একেকটি সৌরজগত -তেমনি একেকটি তারকাজগত এবং ক্লাস্টার (এ ব্যাপারে পরবর্তী পরিচ্ছেদে বিস্তারিত বর্ণিত হয়েছে) সম্বলিত তারাজগতকেও সৌরজগতের মতো সিস্টেমের মাধ্যমে অস্তিতু বজায় রেখেছে। স্বভাবের উপরোক্ত চারটি মৌলিক শক্তি না থাকলে এ বস্তজগত টিকে থাকতে পারতো না। এই চার শক্তিই সবকিছুকে নিয়ন্ত্রণ করে যাচ্ছে। অর্থাৎ বর্তমানে এই চার ফোর্স পরিচালিত হচ্ছে । আর এই পরিচালনা একটি পদ্ধতি মাত্র- এরূপ না হয়ে অন্যভাবেও হতে পারতো । কিন্তু যেহেতু তা হয় নি তাই আর অতিরিক্ত বলার প্রয়োজন নেই। দ্বীন ও বিজ্ঞান খণ্ডে আমরা এসব ব্যাপার নিয়ে আলোচনা করবো, ইনশাআল্লাহ ।

— পৃষ্ঠা ৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।