ইসলাম ও বিজ্ঞান, ২য় খণ্ড, ইন্টারনেট সংস্করণ ই, এ, বারী
/ ২১৬
📝 লেখা 📖 পিডিএফ

১৭০ ইসলাম ও বিজ্ঞান সবল আনবিক শক্তি স্্রং নিউক্লিয়ার ফোর্স) প্রাকৃতিক তৃতীয় মৌলিক শক্তিটি হচ্ছে সবল আনবিক শক্তি বা স্ট্রং নিউক্লিয়ার ফোর্স । এ শক্তিটি প্রতিটি বস্ততে আনবিক ক্ষেত্রে ক্রিয়াশীল আছে। প্রতিটি এটমের কেন্দ্রকে এ শক্তিই বেধে রাখে । কেন্দ্রের মধ্যে যে নিউন্রন ও প্রটোন নামক দুটি কণা আছে, এগুলো এ শক্তি থাকার ফলে একে অন্যকে ভীষণভাবে আকর্ষণ করে রাখে । আনবিক বিস্ফোরণের মাধ্যমে যে বিশাল এনার্জি বা উদ্যম বেরিয়ে এসে পার্ব্বর্তী এলাকায় ধ্বংসলীলা ঘটায়, তা এই প্রভাবশালী আনবিক শক্তির ফলেই হয়। মানুষ এই শক্তিকে কাজে লাগিয়ে বর্তমানে আনবিক চুল্লীর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনও করছে। নিউক্লিয়ার এনার্জির মূলে এ মৌলিক শক্তিই ক্রিয়াশীল আছে। এ শক্তির ফলে যেমনি বস্তর অস্তিতু রক্ষা পাচ্ছে, তেমনি এই শক্তিকে কাজে লাগিয়ে মানুষের বিরাট উপকারও হচ্ছে। এ শক্তির ফলেই সূর্য ও তারাগুলো জলন্ত আছে। সূর্যের কেন্রে আনবিক ক্ষেলে বিস্ফোরণ হচ্ছে। সুর্যের কেন্দ্র একটি জ্যান্ত হাইজ্রোজেন বোমা ছাড়া আর কিছুই নয় । ভীষণ তাপমাত্রার ফলে হাইজ্বোজেন এটমের নিউক্লিয়াস ভেঙ্গে যাচ্ছে এবং এ রিয়েকশনের ফলস্বরূপ সূর্য আলো ও তাপসহ অনেক ধরনের এনার্জি চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছে। এ এনার্জি থেকে পৃথিবী ও এর অধিবাসীরা উপকৃত হচ্ছে। সূর্যের তাপ ও আলো ছাড়া এ গ্রহে প্রচলিত প্রাকৃতিক আইনের আওতাভূক্ত থেকে কোন প্রাণী জ্যান্ত থাকতে পারতো না। বৈদ্যুতিক-চুম্বকীয় শক্তি (ইলেকট্রমেগন্যাটিক ফোর্স) এ শক্তিটিও বিশ্বজগতের সর্বত্র ক্রিয়াশীল আছে। প্রতিটি বস্ততে ইলেকট্রিক ও চুম্বকীয় শক্তি ক্রিয়াশীল হতে পারে। কেমিস্ট্রি ও বায়েলোজলিতে যেসব প্রতিক্রিয়া বা রিয়েকশন হয় তা এ শক্তির ফলেই হয়। ইলেকট্রোমেগন্যাটিক রেডিয়েশন যেমন টিভি, রেডিও, এক্স-রে, ইনফ্রারেড, আল্ট্রাভাইলোট প্রভৃতি সিগন্যালও এ শক্তির ফলে সংঘটিত হয়। আলোও এ শক্তির ফলাফল । বৈদ্যুতিক ও চুম্বকীয় ক্রিয়ার

— পৃষ্ঠা ৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।