ইসলাম ও বিজ্ঞান, ২য় খণ্ড, ইন্টারনেট সংস্করণ ই, এ, বারী
/ ২১৬
📝 লেখা 📖 পিডিএফ

১৬৮ ইসলাম ও বিজ্ঞান মহাকর্ষের ফিল্ড সময়কেও ধীরগতিসম্পন্ন করে দেয়। এটাও ১৯৬৪ সালে পরীক্ষিতভাবে প্রমাণিত হয়েছে । দেখাগেছে, সূর্যের নিকটে যেয়ে একটি সিগন্যাল ধীরগতিসম্পন্ন হয়েছে। সুতরাং আইনস্টাইনের থিওরী অনুযায়ী মহাকর্ষ হচ্ছে স্থানকালেরই একটি অঙ্গ। বস্তর ওজন বা ম্যাস যতো বেশী হবে সে তার চতুর্দিকের স্থান কালের গতিকে ততবেশী বাকা (বেন্ড) করে দেবে । এই বাকাকরণের ফলেই বস্তর দিকে ছোট ছোট বস্ত আকর্ষিত হয়। যেমন সূর্য তার মাহকর্ষের ফিল্ডের মধ্যে সবকটি গ্রহ-উপণ্রহকে ধরে রেখেছে। এগুলো বাস্তবে সূর্যের দিকে পতিত হচ্ছে। কিন্তু নিজেদের মধ্যে ঘুর্ননের ফলে আরেকটি ফোর্স (আঙ্গুলার মমেন্টাম) সৃষ্টি করে নিজেদেরকে রক্ষা করছে। অর্থাৎ মহাকর্ষের আকর্ষণ ও-বাইরের দিকের আঙ্গুলার ফোর্সের মধ্যে সৃষ্টি হয়েছে একটি ব্যালান্স । সুতরাং গ্রহগুলোর মধ্যে প্রদক্ষিণ গতি না থাকলে এগুলো যেত। মাধ্যাকর্ষণের গুরুত্ব শুধু এই সৌরজগতেই বিদ্যমান নয়- বাস্তবে সমগ্র বিশ্বব্যাপী এই শক্তিটি সবকিছুকে ধরে রেখেছে । বস্তৃগুলো নিজস্ব গতির মাধ্যমে ব্যালান্স তৈরী করে ধ্বংস হওয়া থেকে রক্ষা পাচ্ছে । আমাদের সৌরজগতসহ কোটি কোটি সৌরজগত ও তারা নিয়ে একটি বিরাট তারকাজগত আছে। এটিকে বলে গ্যালাক্সি। এই গ্যালাক্সির অস্তিতুও মহাকর্ষ ও.তারাগুলোর প্রদক্ষিণের উপর নির্ভরশীল । প্রতিটি তারা ও তার সৌরজগত নিয়ে গ্যালাক্সির বিরাট কেন্দ্রকে প্রদক্ষিণ করে। যদি করতো না তবে কেন্দ্রে পতিত হয়ে সমগ্র তারাজগতটিই ধ্বংস হয়ে যেত। আমাদের সূর্যও তার পরিবার-পরিবর্গ (আমাদের পৃথিবী ও গ্রহ-উপগ্রহগুলো) নিয়ে গ্যালাক্সির চতুর্দিকে প্রদক্ষিণ করছে। এই মহাকর্ষের ও বস্তর মধ্যে ঘুর্নন গতির কারণে বাস্তবে সমগ্র বিশ্বটাই একটি ব্যালান্সের মধ্যে থেকে অস্তিতুশীল বজায় রাখছে । এই ব্যালান্স না থাকলে সবকিছু লণ্ডভণ্ড হয়ে যেত।

— পৃষ্ঠা ৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।