ইসলাম ও বিজ্ঞান ১৬৭ দূরতে স্থাপিত বস্তর মধ্যকার মহাকর্ষের তুলনায় ১০ এর সঙ্গে ৪০টি শূন্য মিলিয়ে যে বিরাট সংখ্যা হয় সে পরিমাণ বেশী । কিন্ত এত দুর্বল হলেও এই শক্তিটি যেহেতু সর্বত্র বিদ্যমান তাই এটা সর্বাপেক্ষা প্রভাবশালী একটি ফোর্স । গ্র্যাভিটি বা মহাকর্ষ আসলে কি, এ প্রশ্নের জবাব দিতে এতিহাসিক কাল থেকেই মানুষ চেষ্টা করে আসছে। গ্রীক বিজ্ঞানীরা প্রথমে এই ফোর্স নিয়ে অনেক গবেষণা করেছেন। এরপর ইসলামিক বৈজ্ঞানিক যুগেও বহু চেষ্টা হয়েছে। আধুনিক যুগের শুরুতে গ্যালিলিও, নিউটন প্রমুখ প্রখ্যাত বিজ্ঞানীরাও মহাকর্ষের স্বরূপ বর্ণনা করেছেন। নিউটনের থিওরী প্রায় ৪০০ বছর পর্যন্ত অপরিবর্তিত ছিলো। বিংশ শতাব্দির শুরুতে আলবার্ট আইনস্টাইন নতুন মহাকর্ষের_ থিওরী প্রকাশ করেন। বর্তমানে তার এই থিওরীই হচ্ছে মডার্ণ থিওরী । মহাকর্ষের আধুনিক থিওরী আইনস্টাইনের থিওরীর মূলে আপেক্ষিকতাবাদ বিদ্যমান। এই মতবাদের মাধ্যমে তিনি দেখিছেছেন যে, মহাকর্ষ মুলত. স্পেইস-টাইম কন্টিনিউয়াম - (স্থান-কাল ধারাবাহিকতা)-এর একটি অংশ । এর মাধ্যমে তিনি জ্যামিতিক উপায়ে মহাকর্ষকে বুঝিয়ে দিয়েছেন । এই থিওরী মতে মহাকর্ষ সকল বস্ত ও. এনার্জির উপর ক্রিয়াশীল হয় যা স্থান-কালের উপর গতিশীল ।. অর্থাৎ বাস্তবে মহাকর্ষ এমন একটি শক্তি যার প্রভাবে বস্তর চতুর্পাশ্বের স্থান ও কাল ঘোমরা হয়ে যায়। তবে এর প্রতিক্রিয়া সাধরণভাবে বুঝা যায় না। একটি বড় বস্ত যেমন সূর্যের চতুপাশ্বের উপর এর ক্রিয়া স্পষ্ট পরিলক্ষিত হয়। এই বক্রকরণ প্রতিক্রিয়া পরীক্ষা-নীরিক্ষার মাধ্যমে প্রমাণিত হয়েছে। আইনস্টাইন তার থিওরী দ্বারা ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, সূর্যের নিকট দিয়ে ভ্রমণকারী আলোক রশ্মি বক্র হবে । এই ধারণা ১৯১৯ সালে সংঘটিত একটি সূর্গ্রহণের সময় প্রমাণিত হয়। বিজ্ঞানীরা লক্ষ করেন, যে অবস্থানে একটি দুরের তারা মহাকাশে থাকার কথা তা এই ঘোমরাকরণের ফলে অপর একটি অবস্থানে দেখা গেছে। অর্থাৎ তারা থেকে আগত আলোক রশ্মিটি বাকা হয়ে গেছে । আইনস্টাইন আরও বলেছেন, শক্তিশালী
— পৃষ্ঠা ৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।