ইসলাম ও বিজ্ঞান, ২য় খণ্ড, ইন্টারনেট সংস্করণ ই, এ, বারী
/ ২১৬
📝 লেখা 📖 পিডিএফ

১৬৬ ইসলাম ও বিজ্ঞান স্তর মধ্যে এই শক্তিটি সর্বত্র বিদ্যমান। আপনার আমার দেহের ভেতর, পৃথিবীর উপর বিচরণের কারণ, সৌরজতে পৃথিবীর অবস্থান ও গতিশীলতা থেকে শুরু করে একটি তারাজগত থেকে অপরটি পর্যস্ত সর্বত্র যে শক্তিটি ক্রিয়াশীল আছে. তার নাম হচ্ছে গ্র্যাভিটি বা মহাকর্ষ । অন্যান্য নেচারেল শক্তির তুলনায় মহাকর্ষের কিছু মৌলিক স্বাতন্ত্র্য আছে। প্রথমতঃ এটি সার্বজনিন ও সর্বত্র ক্রিয়াশীল । অর্থাৎ জগতের এমন একটি স্থান ও বন্ত নেই যেখানে এই ফোর্সটি ক্রিয়া করছে না। এমনকি লাখ লাখ আলোক বতসর (আলোক বৎসর: এক বছরে আলোক রশ্মি ভ্রমণ করে যে দূরতৃ পর্যন্ত পৌছে তাকে বলে. এক আলোক বৎসর ইংরেজিতে একে বলে লাইট ইয়ার) দূরত্ণে অবস্থানরত গ্যালাক্সির (তারাজগত) মধ্যেও এই ফোর্স বিদ্যমান । দ্বিতীয়তঃ গ্র্যাভিটি সর্বদাই পজিটিভ ফোর্স- অর্থাৎ এটি বস্তর মধ্যে সর্বদাই আকর্ষণ সৃষ্টি করে। এতে কোন বিপরীত আকর্ষণ বা নেগিটিভ ক্রিয়া নেই। অর্থাৎ গ্র্যাভিটি কোন সময়ই কোন বস্তকে দূরে সরে দেয় না, বরং সব সময় আকর্ষণ করে কাছে টেনে নেয়। তৃতীয়তঃ দূর-দৃরাত্ত পর্যন্ত মহাকর্ষ ক্রিয়াশীল আছে। একটি বস্তু থেকে অপরটির দূর যেটাই হোক- এর মধ্যে একটি মাধ্যাকার্ষণ শক্তি অতি অল্প হলেও সর্বদাই বিদ্যমান থাকে । চতুর্থতঃ মহাকর্ষ চারটি মৌলিক ফোর্সের মধ্যে সর্বাপেক্ষা দুর্বল শক্তি । অণু-পরমাণুর ক্ষেত্রে এই ফোর্স এত কম যে তা মাপাই কঠিন। দৃষ্টান্তস্বরূপ স্বভাবের অপর একটি ফোর্স ইলেকট্রমেগন্যাটিক এর কথা বলা যায় (এই ফোর্সের কথা একটু পরই বর্ণিত হয়েছে)। অণুর নিউক্লিয়াসের প্রটোন ও ইলেকট্রনের মধ্যে এই ফোর্সের ক্রিয়া একই

— পৃষ্ঠা ৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।