ইসলাম ও বিজ্ঞান, ২য় খণ্ড, ইন্টারনেট সংস্করণ ই, এ, বারী
/ ২১৬
📝 লেখা 📖 পিডিএফ

১৬৫ “আলিফ-লাম-রা; এগুলো বিজ্ঞানপূর্ণ কিতাবের আয়াত” [সূরা ইউনুস ৪ ১-২]। পরিচ্ছেদ ৩ বস্তর সমন্বয়ে গঠিত মহাবিশ্ব গেল পরিচ্ছেদে আমরা বস্তর মৌলিক গঠনপ্রণালী নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এবার এই বস্ত দ্বারা যেভাবে এ মহাবিশ্ব গঠিত হয়েছে তার স্বরূপ কি তা জানবো । বাস্তবে সমগ্র মহাবিশ্বের ফিজিক্স বা গঠনপ্রণালী কয়েকটি মৌলিক ফোর্সের উপর নির্ভরশীল । এ পর্যন্ত বিজ্ঞানীরা চারটি এরূপ নেচারেল ফোর্স আবিষ্কার করেছেন । এই চারটি ফোর্সকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ফান্ডামেন্ট্যাল ফোর্সেস অব নেচার বা স্বভাবের মৌলিক শক্তিবলী। আমরা একে একে এসব ফোর্সের উপর অল্প-বিস্তর আলেচনা করবো । প্রাকৃতিক চারটি ফোর্স যে চারটি ফোর্স এই মহাবিশ্বকে গঠন. ও নিয়ন্ত্রণ করছে তাহলো: ১. মহাকর্ষ (গ্র্যাভিটি), ২. দুর্বল আনবিক শক্তি (উইক নিউক্লিয়ার ফোর্স), ৩. সবল আনবিক শক্তি সং নিউক্লিয়ার ফোর্স) এবং ৪. বৈদ্যুতিক-চুম্বকীয় শক্তি (ইলেকট্রমেগন্যাটিক ফোর্স)। এ চার শক্তিই সমগ্র বিশ্বের গঠনপ্রণালী এবং নিয়ন্ত্রণের জন্য দায়ী। এবার একে একে এই ফোর্সগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করে দেখা যাক।

— পৃষ্ঠা ৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।