১৫৮ ইসলাম ও বিজ্ঞান ইলেমেন্ট (মৌলিক পদার্থ) ও কম্পাউন্ড (যুক্ত পদার্থ) বন্ত সম্পর্কে আমরা এ পর্যন্ত যা জেনেছি তার সারমর্ম হলো: স্বভাবের ক্ষুদ্র একটি অংশ হচ্ছে অণু । অণুর মধ্যে আছে একটি কেন্দ্র আর সেখানে বিদ্যমান দুটি পরমাণু- নিউট্রন ও প্রটোন। এই কেন্দ্রকে এক বা একাধিক একটি পরমাণু যার নাম হলো ইলেকট্রন, সর্বদা প্রদক্ষিণ করে । একাধিক এটম মিলে একেকটি মলিকিউল তৈরী হয়। আর মলিকিউল থেকেই তৈরী হয় বস্ত। বিভিন্ন মৌলিক পদার্থের বৈশিষ্ট্য এটমের উপর নির্ভরশীল । অর্থাৎ এটমের মধ্যে ইলেকট্রন, নিউন্রন, প্রটোন প্রভৃতি কটি করে আছে সেটাই বিভিন্ন পদার্থের পরিচিতি ও বৈশিষ্ট্য প্রদান করে । এবার আমরা বস্ত সম্পর্কে আরও কিছু মৌলিক বিষয় শিখে নেব। এর মাধ্যমে বস্ত যে আসলে কি তা জানা যাবে। ইলেমেন্ট ইলেমেন্ট হচ্ছে প্রাকৃতিকভাবে সৃষ্ট মৌলিক পদার্থ । ইলেমেন্টের অণু-পরমাণুকে রসয়ানিক উপায়ে কিংবা শক্তির মাধ্যমে রদবদল করা যায় না। একমাত্র নিউক্লিয়ার রিয়েকশনের মাধ্যমে তা সম্ভব হতে পারে। ইলেমেন্টের এটমগুলো সবই একই ধরণের- অর্থাৎ এতে কোন ভিন্নতা নেই। এটমগুলো কেমিক্যাল বন্ডের মাধ্যমে মলিকিউল হিসেবে থেকে সমগ্র পদার্থটি তৈরী করেছে। ইলেমেন্ট একটা আরেকটা থেকে আলাদা হয় তার এটমে কটি প্রটোন আছে -তার উপর ভিত্তি করে। এই সংখ্যাকেই বলে এটমিক নাম্বার । যেমন হাউদ্রোজ এটমে আছে একটি ইলেকট্রন, নিউক্লিয়াসে একটি প্রটোন ও একটি নিউন্রন। জানা থাকা দরকার এটমের মধ্যে যে খখ্যক প্রটোন থাকে তার সমপরিমাণ ইলেকট্রনও থাকে । নীচের পিরিওডিক টেবিল- টি দেখলেই বিভিন্ন ইলেমেন্টের স্বরূপ কি তা সহজে বুঝা যাবে।
— পৃষ্ঠা ৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।