ইসলাম ও বিজ্ঞান, ২য় খণ্ড, ইন্টারনেট সংস্করণ ই, এ, বারী
/ ২১৬
📝 লেখা 📖 পিডিএফ

১৫৬ “তিনিই সৃজন করেছেন আকাশ ও ভূমপ্তল সূচারুরূপে... [সূরা আনআম ৪ ৭৩]। পরিচ্ছেদ ২ অণু থেকে বন্ত একই নিউক্লিয়াস ও ইলেকক্ন সম্বলিত একাধিক এটম মিলে প্রথমে তৈরী হয় কেমিক্যাল বন্ড বা রসায়নিক সতযুক্তি। এই বন্ডের মাধ্যমে একাধিক এটম যুক্ত হয়। আর যুক্ত বন্ডের নাম হচ্ছে মলিকিউল । সুতরাং মলিকিউল একাধিক অণুর মাধ্যমে সৃষ্ট একটি ক্ষুদ্র বস্তু । এই বন্ড থাকায়ই বন্ত স্থির থাকে । বস্তুর মধ্যে তাই কোটি কোটি মলিকিউল বিদ্যমান মলিকিউল কিভাবে গড়ে উঠে মলিকিউল কিভাবে তৈরী হয় তা বুঝার জন্য অতি সাধারণ একটি গ্যাস হাউদ্রোজেন নিয়ে আলোচনা করাই যথেষ্ট । এই গ্যাসের মধ্যে দুটি এটম কেমিক্যাল বন্ডের মাধ্যমে জড়িত হয়ে একটি মলিকিউল তৈরী হয়। আমরা জানি হাইড্রোজেনের এটমে আছে একটি ইলেকট্রন (নেগিটিভ চার্জসম্পন্ন), নিউক্লিয়াসে আছে একটি নিউট্রন (চার্জ নাই) ও একটি প্রটোন (চার্জ পজিটিভ) ৷ যখন ঘুর্নমান দুটি হাইড্রোজেন এটমের ইলেকট্রন একটা আরেকটির কাছাকাছি আসে তখন একাধিক শক্তি বা ফোর্স সক্রিয় হয়ে উঠে । আর এর ফলেই দুটি এটমের মধ্যে বন্ড সৃষ্টি হয়। অর্থাৎ একটি ইলেকট্রন আরেকটিকে আকর্ষণ করে যা থেকে নিউক্লিয়াসগুলোও একে অন্যের প্রতি আকর্ষিত হয়। সুতরাং দুটি এটম মিলে একটি মলিকিউল সৃষ্টি হলো । তবে মলিকিউলার বন্ডের মাধ্যমে একটি নিউক্লিয়াস আরেকটির উপরে যেয়ে পতিত হয় না। তাদের নেগিটিভ ফোর্স একটা আরেকটাকে একটি নিদিষ্ট দূরতে রেখে দেয়। অর্থাৎ মলিকিউলে একটি ব্যালান্স তৈরী হয়।

— পৃষ্ঠা ৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।