১৫২ ইসলাম ও বিজ্ঞান নিউক্লিয়ার ফোর্স এবং ক্রিয়া-প্রতিক্রিয়া পরীক্ষার মাধ্যমে জানা গেল যে, নিউক্লিয়াসের মধ্যকার ফোর্স হচ্ছে একটি বাইগ্ডিং (একত্রিত হওয়ার) ফোর্স বা এনার্জি। বাংলায় বলা যায় একত্রে জড়িত রাখার শক্তি। এছাড়া দেখা গেল নিউক্লিয়াসের ওজন যা হওয়ার তার চেয়ে সর্বদাই কিছুটা কম। এই কম হওয়ার কারণই হচ্ছে উপরোক্ত বাইগ্ডিং এনার্জি । সুতরাং এই বাইঙ্জি এনার্জি মেপে বিভিন্ন নিউক্লিয়াসের মধ্যে কোন ক্রিয়া সংঘটিত হবে কি না কিংবা সংঘটিত করতে অতিরিক্ত এনার্জির প্রয়োজন কি-না তা জানার একটি পদ্ধতি উদ্ভাবন হলো । এই রিয়েকশন সৃষ্টিকে বলে ফিউশন। এর অর্থ হচ্ছে বিভিন্ন নিউক্লিয়াসকে একত্রিকরণ ৷ তবে সাধারণতঃ এটা সম্ভব নয় কারণ নিউক্লিয়াস এটকা আরেকটা থেকে দৃরতু বজায় রাখে একটি ফোর্সের মাধ্যমে ৷ যেভাবে দুটি চুম্বকের দক্ষিণ মেরু কিংবা উত্তর মেরু একত্রিত হয় না । এই ফিউশন তখনই সম্ভব যখন নিউক্রিয়াসগুলো খুব দ্রুত অস্থির হয়ে চলতে থাকে । এই উচ্চতর অস্থিরতা বা ফিউশন শক্তিই হচ্ছে তারার এনার্জি সুত্র। আমাদের সূর্যের ভেতরে এই ফিউশন রিকেশন অনবরত চলছে । এই রিকেয়শনের মাধ্যমে পদার্থ (মূলতঃ হাউদ্রোজেন) বদলে অন্য পদার্থে রূপান্তরিত হয়। যেমন সূর্যের ভেতরের ফিউশন রিয়েকশনের মাধ্যমে হাইড্রোজেন হিলিয়ামে রূপান্তরিত হচ্ছে। এই রিয়েকশন থেকে হিট এনার্জি (তাপশক্তি), আলো প্রভৃতি সূর্য থেকে চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। ফিউশন হচ্ছে এক ধরণের আনবিক রিয়েকশন। এই রিয়েকশনের জন্য যে কণ্তিশন প্রয়োজন তা এই পৃথিবীতে নেই । তবে অপর আরেকটি নিউক্লিয়ার রিয়েকশন আছে । এর নাম হলো ফিশন।
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।