ইসলাম ও বিজ্ঞান, ২য় খণ্ড, ইন্টারনেট সংস্করণ ই, এ, বারী
/ ২১৬
📝 লেখা 📖 পিডিএফ

ইসলাম ও বিজ্ঞান ১৫১ নিউক্লিয়াস যে রদবদল করে তা আগে থেকেই জানা হয়ে গিয়েছিল । রাদারফোর্ড ১৯১৯ সালে দেখিয়েছেন যে, কৃত্রিম উপায়েও এই অবস্থার সৃষ্টি করা সম্ভব। এতে দেখা গেছে হাইড্রোজেন নিউক্লিয়াস থেকে একটি পরমাণু বেরিয়ে এসেছে যার নাম হলো প্রটোন। সুতরাং নিউক্লিয়াসে যে প্রটোন নামক একটি বস্ত আছে তা জানা হলো। এবার সবাই ধারণা করলো অণুর নিউক্লিয়াসও মুলত একাধিক পরমাণু দ্বারা গঠিত। এটারও বিল্ডিং ব্লকস্‌ আছে। তবে কিছুদিন সবার বিশ্বাস জন্মে যে, বিভিন্ন বিল্ডিং ব্লক মূলতঃ এক বা একাধিক প্রটোন থেকে গঠিত । অর্থাৎ এক, দুই, তিন প্রভৃতি সংখ্যক প্রাটোন দ্বারাই নিউক্লিয়াস গঠিত হয়েছে । এ ধারণা বেশীদিন স্থায়ী হয়নি । বিভিন্ন পর্যবেক্ষণ থেকে এটা পরিষ্কার হলো যে, নিউক্লিয়াস প্রটোন ছাড়াও অন্যান্য আলাদা কিছু পরমাণু নিশ্চয়ই বিদ্যমান । ১৯৩২ সালে এ ব্যাপারে আরও জানা গেল। এ বছর জেমস চাদউইক নামক এক বিজ্ঞানী নিউট্রন নামের আরেকটি পরমাণু আবিষ্কার করেন। এটিও নিউক্লিয়াসের বাসিন্দা। এই নতুন পরমাণুর নিজস্ব কোন চার্জ নেই- তবে তার ওজন প্রটোন থেকেও বেশী । সুতরাং দেখা যাচ্ছে বেশিরভাগ নিউক্লিয়াসের বাসিন্দাগণ হচ্ছে প্রটোন ও নিউট্রন নামক পরমাণু । যেমন হিলিয়াম পদার্থের নিউক্লিয়াসে আছে দুটি প্রটোন এবং দুটি নিউন্রন। এই আবিষ্কারের পর আরও নতুন সমস্যার জন্ম দিল। কারণ, এই দুটি পরমাণুকে এত ক্ষুদ্র একটি স্থানে কোন্‌ শক্তিটি একে অন্যকে ধরে রেখেছে? বিজ্ঞানীরা স্বভাবের মৌলিক ফোর্স সম্পর্কে যা জানতেন তা থেকে এই ফোর্সটি ছিলো ভিন্ন। কোন নিউক্লিয়াস থেকে ইলেকট্রনকে টেনে বের করে আনতে যে ইলেকট্রিক ফোর্সের প্রয়োজন তা থেকেও এই অজানা শক্তি ছিলো অনেকগুণ বড়। অপরদিকে একটি নিউক্লিয়াস থেকে অপরটির মধ্যে যে শক্তি বিদ্যমান আছে তা ছিলো অনেক দুর্বল । সুতরাং এই বিরাট শক্তিশালী ফোর্সটি কি হতে পারে? ত্রিশ ও চল্লিশের দশকে বিজ্ঞানীরা এই নিউক্লিয়াস ফোর্স নিয়ে তাই ব্যাপক গবেষণা শুরু করলেন। এই নেচারেল শক্তি কি এবং এটাকে কাজে লাগানোর উপায় কি? এসব প্রশ্নের জবাব খুঁজতে ব্যাপকভাবে গবেষণা চালালেন। আর এ থেকেই আবিষ্কার হলো আনবিক বোমা । এছাড়া এই গবেষণা থেকে বিজ্ঞানের আরেকটি নতুন শাখাও গজে উঠলো যাকে বলে, পার্টিকেল বা নিউক্লিয়ার ফিজিক্স ।

— পৃষ্ঠা ২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।