ইসলাম ও বিজ্ঞান, ২য় খণ্ড, ইন্টারনেট সংস্করণ ই, এ, বারী
/ ২১৬
📝 লেখা 📖 পিডিএফ

১৫০ ইসলাম ও বিজ্ঞান বোর মডেল নিয়েল্স বোর অণুর যে মডেল উপস্থাপন করেন তাতে বলা হয়েছে, অণু বাস্তবে বিভিন্ন স্টেজে থাকে । এর মধ্যে একটি মৌলিক অবস্থা হচ্ছে গ্রাউন্ড স্টেজ। সাধারণতঃ অণু এই স্টেজে থাকাকালে সম্পূর্ণ অপরিবর্তন হওয়ার অবস্থায় বিরাজ করে । এটাকে স্থির অবস্থাও বলা যায়। এই অবস্থায় বোর দেখিছেছেন অণু থেকে কোন ধরণের তেজন্ত্রিয়াও বিকিরণ হয় না। তবে অণুকে এই স্থির অবস্থা থেকে এনার্জির মাধ্যমে এক্সাইটেড বা অস্থির অবস্থায়ও ফেলা যায়। দুটি উপায়ে অণুকে অস্থির করা যায়- একটি হলো রেডিয়েশন ও অপরটি সংঘর্ষ । তিনি বলেন, অণুকে এভাবে অস্থির করার পর সে খুব দ্রুত ইলেকট্রোমেগন্যাটিক রেডিয়েশন- যেমন এক্স- রে, গামা-রে, রেডিও ওয়েভ প্রভৃতি এনার্জি বিকিরণ করে আবার তার স্বাভাবিক গ্রাউন্ড স্টেজে ফিরে যাবে । বোর আরও বলেন, এই যে রেডিয়েশন বের হয়ে আসে এগুলো একেকটি প্যাকেট বা কোয়ান্টা হয়ে আসে। এই কোয়ান্টার নাম হলো ফোটন। বোর এ মডেল সৃষ্টিতে ম্যাক্স প্লাংকের প্রখ্যাত কোয়ান্টাম থিওরী ব্যবহার করেন। বোর এর মডেলকে বিজ্ঞানীরা কিছু পর্যবেক্ষণের মাধ্যমে পরীক্ষা করে সত্য বলে মেনে নিয়েছেন । নিউক্লিয়াস এ পর্যন্ত আমরা যা জানতে পেরেছি তাহলো, অণুর দুটি মৌলিক অংশ আছে- নিউক্লিয়াস (কেন্দ্র) ও একে প্রদক্ষিণরত ইলেকট্রন । নিউক্লিয়াসের চার্জ হচ্ছে পজিটিভ (ধণাত্ক) ও ইলেকট্রনের চার্জ নেগিটিভ (খেণাত্মক)। ইলেকট্রন সম্পর্কে কিছুটা ধরাণা আমাদের জন্মেছে। তবে নিউক্লিয়াস আসলে কিঃ এর মধ্যে আরও পরমাণু থাকতে পারে কি? আসুন তাহলে, নিউক্লিয়াসকে আরও গবেষণা করে দেখা যাক। পদার্থবিদরা যখন ইলেকট্রন সম্পর্কে পর্যাপ্ত জ্ঞানার্জন করলেন তখন তাদের পুরো দৃষ্টি পড়লো নিউক্লিয়াসের উপর ৷ তারা নিউক্লিয়াসকে আরও জানার জন্য গবেষণা শুরু করলেন। রেডিওএকটিভ ক্ষয়ের (তেজক্রিয়ার মাধ্যমে ক্ষয়) কারণে কোন কোন

— পৃষ্ঠা ২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।