ইসলাম ও বিজ্ঞান, ২য় খণ্ড, ইন্টারনেট সংস্করণ ই, এ, বারী
/ ২১৬
📝 লেখা 📖 পিডিএফ

ইসলাম ও বিজ্ঞান ১৪৯ রাদারফোর্ড মডেল রাদারফোর্ড নামক বিজ্ঞানী গত শতকের প্রথম দিকে অণুর একটি পূর্ণাঙ্গ মডেল উপস্থাপন করলেন। তিনি বললেন, প্রতিটি অণু একটি ইলেকট্রিক্যাল আকর্ষণের মাধ্যমে অস্তিত বজায় রেখেছে। অর্থাৎ নিউক্লিয়াস ও ইলেকট্রনের মধ্যে একটি ফোর্স বিদ্যমান। ঠিক যেভাবে সূর্য ও গ্রহের মধ্যে ক্রিয়াশীল আছে মহাকর্ষ । এই মডেল অনুযায়ী নিউক্লিয়াস থেকে দূরে অবস্থান করে ইলেকট্রন চতুর্দিকে ঘুর্নমান আছে। রাদারফোর্ডের এই মডেলটি প্রাত্যহিক রসায়নিক বিভিন্ন ঘটনা এবং পদার্থের ক্রিয়া- প্রতিক্রিয়াকে অনেকটা বুঝিয়ে দিতে সক্ষম হয়। এই মডেল কিন্তু চূড়ান্ত ছিলো না। অণুর বিভিন্ন অংশ নিয়ে আরও গভীর গবেষণা শুরু হয় এবং অবশেষে বিজ্ঞানের নতুন একটি শাখার জন্ম হয় যাকে আমরা আজ “এটমিক ফিজিক্স” বা আনবিক পদার্থবিজ্ঞান নামে জানি । বিজ্ঞানীদের গভীর গবেষণা শুরু হওয়ার পরই রাদারফোর্ডের উপরোক্ত মডেলের উপর দুটি ব্যাপারে চাপ সৃষ্টি হয়। প্রথমতঃ তার এ মডেলটির ভিত্তি ছিলো নিউটনের পদার্থবিজ্ঞানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ । কারণ, নিউটনের থিওরী অনুযায়ী একই পদার্থের ভিন্ন এটমের মধ্যকার ইলেকট্রনগ্তলৌ যে কোন পথে নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করতে পারে। কিন্তু বাস্তবে দেখা গেল- তা এভাবে হয় না। একই পদার্থের সবগুলো ইলেকক্রনই একটি বিশেষ প্রদক্ষিণপথে ঘুরে । দ্বিতীয়তঃ ঘুরার সময় ইলেকট্রনগুলো সর্বদাই তেজক্রিয়া বিকিরণ করার কথা- এর ফলে নিজেদের এনার্জি হারিয়ে শেষ পর্যন্ত তারা নিউক্লিয়াসের উপর পতিত হবে । এ হিসেবে স্বভাবের সর্বাপেক্ষা সাধারণ পদার্থ হাইড্রোজেন অণু (এই অণুর একটি মাত্র ইলেকট্রন আছে) মাত্র ১০ প-৯ সেকেন্ডের মধ্যেই ধ্বংস হয়ে যাওয়ার কথা । কিন্তু তা-তো হয় না। সুতরাং যেহেতু রাদারফোর্ডের মডেল সম্পূর্ণ নির্ভুল হলে উপরোক্ত দুটি ক্রিয়া সংঘটিত হওয়ার কথা, তাই বিজ্ঞানীরা এই মডেলকে সংস্কার করার প্রয়োজনীয়তা বোধ করলেন। এই সংস্কার কাজে হাত দিলেন নিয়েল্স বোর নামক এক বিজ্ঞানী । ১৯১৩ সালে তিনি তার নতুন মডেল প্রকাশ করলেন।

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।