১৪৬ ইসলাম ও বিজ্ঞান এ মহাবিশ্বের সবকিছু পরমাণু থেকে সৃষ্ট এটম দ্বারা তৈরী করা হয়েছে। আপনার বস্ত জগতের যা কিছুই বিদ্যমান সবই সৃষ্টি হয়েছে এই অণু দিয়ে। সুতরাং স্বভাবের এই মৌলিক বন্ত অণু সম্পর্কে জ্ঞান না থাকলে বিজ্ঞান বিষয়ের আসল জিনিষটিই আমরা জানতে পারবো না। তাহলে, এবার এই অণু সম্পর্কে আধুনিক বিজ্ঞান কি বলে তা ভালো করে তলিয়ে দেখা যাক । তবে এখানে একটি কথা পাঠকদের আগেই জানিয়ে দেওয়া জরুরী মনে করছি-আর তাহলো, অণু কিংবা এমনকি বিজ্ঞানের যাবতীয় জ্ঞানই কিন্তু ফাইনেল বা চূড়ান্ত জ্ঞান নয়। আজ অণু সম্পর্কে বিজ্ঞান যা বলছে তা ১০০% সত্য বলে দাবী করার কোন উপায় নেই । কারণ, কাল হয়তো বিজ্ঞানই আবিষ্কার করবে যে, সেই ধারণা বা থিওরীটি সম্পূর্ণ নির্ভুল ছিলো না। কিংবা এমনও হতে পারে যে, আজ বিজ্ঞান যা জানে না, কাল তা আবিষ্কার হবে । সুতরাং এই খণ্ডে বর্ণিত যাবতীয় তথ্যই যে, চুড়ান্ত বৈজ্ঞানিক সত্য তা ভাবার কোন পথ নেই । এ ব্যাপারে পাঠকরা শতর্ক থাকবেন আশাকরি । যা হউক, অণু সম্পর্কে জানা তথ্য এখন একে একে উপস্থাপন করা হচ্ছে। অণুর আধুনিক মডেল অণু খুব ছোট্ট বন্ত। খালি চোখে এগুলো দেখা তো দূরের কথা, এমনকি শক্তিশালী মাইক্রক্ষোপ দিয়েও দেখা যায় না। একমাত্র ইলেকট্রন মাইক্রক্ষোপ নামক অণুবিক্ষণ যন্ত্রের মাধ্যমে অণুকে দেখতে পাওয়া যায়। একেকটি অণুর আয়তন হচ্ছে ১০ প-১০ মিটার । এর অর্থ হলো ১ মিটারের ১০ কোটি ভাগের এক ভাগ। ১ সেন্টিমিটার ঘনক্ষেত্রবিশিষ্ট (কিউবিক) বস্তর মধ্যে অন্ততঃ ১০ প ২৪ টি অণু আছে। এ সংখ্যাটি হচ্ছে ১০ বাদে ২৪টি শুন্য দিলে যে বিরাট নাম্বার হয় সেই নাম্বার । সুতরাং অণু যে কত ক্ষুদ্র বন্ত তা সহজেই অনুমেয় । বাস্তবে এদের আয়তন সঠিকভাবে ধারণা করাই সম্ভব নয়। আর এ কারণেই এগুলো সম্পর্কে পুরো তথ্য আবিষ্কার করাও কঠিন। [নোট: ১০ প -১০ অর্থ ১০ পাওয়ার মাইনাস ১০ এবং ১০ প ২৪ অর্থ ১০ পাওয়ার প্লাস ১০]
— পৃষ্ঠা ২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।