ইসলাম ও বিজ্ঞান, ২য় খণ্ড, ইন্টারনেট সংস্করণ ই, এ, বারী
/ ২১৬ ›
📝 লেখা 📖 পিডিএফ

৩৪০ ইসলাম ও বিজ্ঞান হলো উপস্থাপনে কাঠিন্যতা অবলম্বন করা হচ্ছে। বিদেশী শব্দব্যবহার হচ্ছে অবাধে । অথচ এভাবে লেখার কোন প্রয়োজন নেই । বাংলা ভাষার প্রতি আমাদের সকলেরই বিদেশী শব্দ-প্রয়োগে তৃপ্তিবোধ করেন! এ প্রবণতা পরিত্যাগ করতে হবে । কাঠিন্যতা প্রজ্ঞাকে প্রমাণ করে না- বরং দুর্বোধ্যতার ফলে পাঠকের আগ্রহে ভাটার সৃষ্টি করে। অনেকে বলবেন, বিজ্ঞান যেহেতু আজকের বিশ্বে এসে ইংরেজির উপর নির্ভরশীল হয়ে ওঠেছে তাই অন্তত ইংরেজি শব্দব্যবহার ছাড়া আমাদের উপায়ই বা কি আছেঃ এ প্রশ্ন ওঠা স্বাভাবিক । কিন্ত বাংলা ভাষার খাতিরে, পাঠকদের কাছে বিজ্ঞান ও প্রযুক্তিকে সরল ভাষায় উপস্থাপনের লক্ষ্যে আমরা অনেক ইংরেজি শব্দের বাংলা প্রতিশব্দ ব্যবহার করতে পারি- সাথে সাথে মূল ইংরেজিটাও রেখে দিতে পারি। এতে যারা ইহরেজি শব্দটির উপর বেশী আস্থাশীল তাদেরকে যেমন খুশী রাখা যায়- একই সময় বাংলা শব্দটি প্রয়োগের ফলে ইংরেজি যে বুঝেন না, তার জন্য অনেকটা বোধগম্যও হয়ে গেল। আর কালে এই ব্যবহৃত বাংলা প্রতিশব্দটি সবার বোধগম্য হয়ে ওঠলে আমরা অবশেষে ইংরেজিটা সম্পূর্ণরূপে বাদ দিতে পারি । তবে প্রয়োজনে বাংলা শব্দব্যবহার ছাড়াও অর্থের ব্যাখ্যা দেওয়া যেতে পরে । এতে দুর্বোধ্য বা অল্প ব্যবহৃত বাংলা শব্দটির সঠিক অর্থ পাঠকদের কাছে ধরা পড়ে যাবে । এসাথে পুরো ব্যাপারটি বোধগম্য হয়েও ওঠবে । দ্বিতীয়তঃ খুব বেশী বেশী বিজ্ঞান ও প্রযুক্তির উপর সরল ভাষায় লেখালেখির প্রয়োজন আছে। বিভিন্ন বয়সের পাঠকদের উদ্দেশ্য করে এ লেখালেখি করতে হবে । চিত্তাকর্ষক ভাষায় জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন দিক ও তথ্যাদি উপস্থাপনের মাধ্যমে পাঠকের মনে আগ্রহ সৃষ্টি করতে হবে । যা হোক, আমি আশা করবো লেখক, বিজ্ঞানী, গবেষক ও চিন্তাশীল সুধীজন আমার এই গ্রন্থটি পাঠ করে বিজ্ঞান ও প্রযুক্তির গুরুতু যে কতো বিরাট তা আরোও বেশী অনুধাবন করতে সক্ষম হবেন। এসাথে এটাও অনুধাবন করবেন যে, বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে আমাদের ধর্ম-বিশ্বাসের সংঘাত নেই- যার উপর পরবর্তী খণ্ডে বিশদ আলোচনা হয়েছে । আর এটাও সবাইকে অনুধাবন করতে হবে যে, বিজ্ঞান ও প্রযুক্তির উপর ব্যাপক আশ্রহ-অধ্যয়ন ও গবেষণা ছাড়া আমাদের সমাজজীবনে বৈষয়িক উন্নয়নসহ ক্রমাগত বৃদ্ধিপ্রাপ্ত এই প্রতিযোগিতামূলক বিশ্বে ঠিকে থাকা খুব কঠিন হবে।

— পৃষ্ঠা ২১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।