ইসলাম ও বিজ্ঞান ৩৩৯ অল্প হয়েছে। তবে পত্র-পত্রিকায় ইদানিং এ বিষয়ের উপর গুরুত্বারোপ করা হচ্ছে যা অনুসন্ধিৎসুদের জন্য সুখবর বটে । বিজ্ঞান ও প্রযুক্তিকে সবার প্রিয় একটি সাবজেক্ট হিসেবে বাংলা ভাষাভাষীদের কাছে তুলে ধরতে হলে আমাদেরকে কিছু মৌলিক বিধি-নিষেধ মেনে চলতে হবে বলে আমি বিশ্বাস করি। প্রথমতঃ সর্বসাধারণের মধ্যে একটি অবাস্তব ধারণা বদ্ধমূল হয়ে আছে । আর তাহলো, জ্ঞান-বিজ্ঞান সবার জন্য বুঝা খুব কঠিন। কিন্তু এ ধারণা সম্পূর্ণ ভুল। আমাদেরকে বিজ্ঞানই বলে দিচ্ছে, মস্তিষ্কের ক্ষমতার মাত্র ২% বা ৩% অধিকাংশ মানুষ ব্যবহার করে থাকে । বাকী ৯৭% কিংবা ৯৮% অকেজো হিসেবে পড়ে আছে! সুতরাং বিজ্ঞান সম্পর্কে জানার ক্ষেত্রে ব্রেন-পাওয়ার বা বুদ্ধিক্ষমতার ত্রুটি থাকতে পারে- তা আদৌ সঠিক নয়। কিন্তু এরপরও এই বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি মানুষের আগ্রহ কেন এত অল্প- তা ভালোভাবে গবেষণার প্রয়োজন আছে। আমরা জানি পুরো দেশব্যাপী সাবজেক্টের প্রতি আগ্রহের ব্যাপারে শিক্ষার্থীদের সমীক্ষায় দেখা গেছে, শতকরা ৭৫ জন ছাত্র-ছাত্রী বিজ্ঞান ও প্রযুক্তির উপর অধ্যয়নে নিরুৎসাহ প্রদর্শন করে । আর এই অনীহার প্রধান কারণ হলো, তারা মনে করে এ বিষয়ে অধ্যয়ন কঠিন। সুতরাং, যেহেতু দীর্ঘকাল সাইন্সে লেখাপড়া শেষে পাশের আশা নেই- তাই সহজ-সরল আর্টস্ সাবজেক্ট একটা নিয়ে ডিগ্রী দিলেই সারলো! ভাবটা এটাই । ছাত্র-ছাত্রীদের মনে বিজ্ঞানাতক্ক কেন জন্মে, এ প্রশ্নের জবাবে আমি বলবো- ছোট থেকেই বিজ্ঞানের উপর সরল ভাষায় লিখিত অপর্যাপ্ত বই-পুস্তক হেতু এ বিষয়ে তারা তেমন বেশী জানতে সক্ষম হয় নি। এর চিত্তাকর্ষক দিক ও বৈষয়িক উন্নয়নের সম্ভাব্যতা সম্পর্কেও অজ্ঞ থাকায় তারা বিষয়টির উপর অনুৎসাহিত । সুতরাং বিজ্ঞান ও প্রযুক্তির আকর্ষণীয় দিক প্রথমতঃ সবার জন্য প্রাঞ্জল, সরল-সহজ ভাষায় প্রিন্টেড মিডিয়ায় তুলে ধরতে হবে । আজকাল পত্র-পত্রিকায় যা লিখা হচ্ছে তার সিংহভাগই সাধারণ মানুষ বুঝতে পারে বলে মনে হয় না। এর একমাত্র কারণ
— পৃষ্ঠা ২১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।