ইসলাম ও বিজ্ঞান, ২য় খণ্ড, ইন্টারনেট সংস্করণ ই, এ, বারী
/ ২১৬
📝 লেখা 📖 পিডিএফ

৩৩৮ ইসলাম ও বিজ্ঞান যে সিস্টেমের মাধ্যমে এই খাদ্যগ্রহণ সম্ভব হয় সেটিই হচ্ছে মানবদেহের সাকুলেটরী সিস্টেম । এ সিস্টেমের কেন্দ্রীয় যন্ত্রটির নামই হচ্ছে হৃদযন্ত্র বা হার্ট। হার্টের ভেতর চারটি চেম্বার কোমরা) আছে। এগুলো হলো ডান ও বাম আন্রিরাম, এ দুটি চেম্বার দেহের বিভিন্ন অংশ থেকে ফিরে-আসা রক্তকে গ্রহণ করে, বাকী আরো দুটি চেম্বার আছে যেগুলোকে ডান ও বাম ভেনন্রিকোল বলে । ভেনট্রিকোলগুলোর মাধ্যমে রক্ত দেহের সর্বত্র ছড়িয়ে যায়। আর্টারী বা ধমনী হচ্ছে রক্ত-ভেস্যাল, যার মাধ্যমে রক্ত হার্ট থেকে বেরিয়ে যায়। অপরদিকে শিরা বা ভেইন রক্তকে হার্টে নিয়ে আসে। আর্টারী ও শিরার সাথে অসংখ্য ছোট ছোট উপশিরা বা ক্যাপিলারী সংযুক্ত আছে। এই ক্যাপিলারীর দেয়াল থেকেই সেলগুলো রক্ত (রক্তে উপস্থিত খাদ্য) গ্রহণ করে এবং বর্জয (অনুপকারী বন্ত) ফিরিয়ে দেয়। এসব কার্য সম্পাদিত হয় হৃদযন্ত্রের পাম্প বা চাপ থেকে, যা একটি মানুষ যতোদিন বেচে থাকে ততোদিন পর্যন্ত অনবরত চলতে থাকে । বিজ্ঞানীরা জানতে পেরেছেন, হদযন্ত্র কিভাবে কাজ করে- কিন্ত এর পেশীগুলো যে অনবরত নিয়মমাফিক পাম্প করে যাচ্ছে তার কারণ কি বলতে পারছেন না। দেহের প্রতিটি যন্ত্র ও অংশকে মস্তিষ্ক কন্ট্রোল করতে পারে কিন্তু হার্টকে পারে না। শেষকথা বিজ্ঞান আজ একটি বিরাট বিষয়ে রূপান্তরিত হয়েছে । আজকাল শুধুমাত্র এই একটি বিষয়ের বিভিন্ন দিক নিয়ে লেখা হচ্ছে বহুখণ্ডে প্রকাশিত বিশ্বকোষ । সুতরাং জ্ঞানের এই বিরাট শাখার উপর অপেক্ষাকৃত ক্ষুদ্র এ গ্রন্থে বিস্তারিত আলোচনা সম্ভব নয়। অতিরিক্ত জ্ঞানার্জন করতে সক্ষম হয়েছেন। এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি যে কতো চিত্তাকর্ষক বিষয় তা-ও হয়তো অনুধাবন করেছেন। এই লেখা পাঠের পর বিজ্ঞান সম্পর্কে আরও অধিক জানার আগ্রহ যদি বাড়ে তবে এ চেষ্টা সার্থক হবে । নিঃসন্দেহে অনেকের মনে প্রশ্ন জাগবে, বিজ্ঞানের উপর আরোও অধ্যয়ন করতে যেয়ে বাংলা ভাষায় বই-পুস্তক পাবো কোথায়? কারণ, এটা সর্বজনজ্ঞাত একটি ফ্যাক্ট যে, সর্বসাধারণের উদ্দেশে আধুনিক জ্ঞান-বিজ্ঞানের উপর বাংলা ভাষায় লেখালেখি খুব

— পৃষ্ঠা ২১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।