ইসলাম ও বিজ্ঞান, ২য় খণ্ড, ইন্টারনেট সংস্করণ ই, এ, বারী
/ ২১৬
📝 লেখা 📖 পিডিএফ

ইসলাম ও বিজ্ঞান ৩৩৭ মানবদেহে অনুভূতি ও চেতনা সম্পর্কে দার্শনিক গ্যারিষ্টটল প্রথম গবেষণা করেন। তিনিই সর্বপ্রথম পাচটি বহিরিন্দ্িয় নিয়ে আলোচনা করেছিলেন। এরপর প্রায় নশ বছর পূর্বে মহান ইমাম গায্যলী (রহঃ) ইন্দ্রিয় সম্পর্কে ব্যাপক গবেষণা করেন। তিনি সাধারণ পাচটি বহিরিন্দ্রিয় ছাড়াও আরো একাধিক আভ্যন্তরীণ চেতনা সৃষ্টিকারী ইন্দ্রিয় যে মানুষের মধ্যে ক্রিয়াশীল আছে, সেগুলো নিয়েও আলোচনা করেন । যেমন: ব্যথা, উষ্ততা, ব্যালান্স, হাড্ডির জোড়ার অবস্থান, পেশী ও. এতে সৃষ্ট চাপ এবং রক্তচাপ। এসব ক্ষেত্রেও ব্রেনে তথ্যসমূহ আসে (মস্তি্ক ইনফরমেশন পায়)। এখানে উল্লেখ্য যে, কিছু কিছু তথ্য ব্রেনে পৌঁছলেও আমাদের চেতনা বা কনশিয়াসনেছ তা বুঝতে পারে না। যেমন রক্তচাপের ক্ষেত্রে বেনে আগত তথ্য অনুযায়ী চাপের মধ্যে ব্যালান্স তৈরী করে স্বাভাবিক করা হয়। অন্য আরেকটি দৃষ্টান্ত হলো, দেহের মধ্যে কোন রোগজীবাণু প্রবেশ করলে রক্তের মধ্যে এ্বিডি নামক কিছু সেল আছে, এগুলো এই ফরেন জীবাণুগুলোকে আক্রমণ করে। এটাকে দেহের ইম্যিউন সিস্টেম (রোগ প্রতিশেধক ক্ষমতা) বলে। তবে রোগজীবাণুগ্তলো যে দেহে প্রবেশ করেছে এ তথ্য ব্রেনে নার্ভ সেলের মাধ্যমে পৌছার পরই সেখান থেকে আক্রমণের ওর্ডার আসে । এরূপ অসংখ্য তথ্যাবলী বেন ও দেহের মধ্যে চলাচল করছে যার খবর আমাদের চেতনা মোটেই জানে না। আমাদেরকে বাচিয়ে রাখার জন্য এসব আয়োজন করা হয়েছে। সক্রিয় একটি অপূর্ব পাম্প হৃদযন্ত্ মানবদেহের প্রতিটি কোষে বা সেলে যে যন্ত্রটি রক্ত সরবরাহ করে সেটি হলো হৃদযন্ত্র। এ যন্ত্রের সাথে সমগ্ধ দেহের বিভিন্ন অংশের সরাসরি যোগাযোগ আছে । ধমনী, শিরা, উপশিরা প্রভৃতির মাধ্যমে এ যোগাযোগ রক্ষিত হয় । মানবদেহের খাদ্যদ্রব্য হিসেবে আমরা সাধারণত তরল ও কঠিন পদার্থ গ্রহণ করে থাকি। তবে দেহের বিভিন্ন অংশ এবং সেলগুলো কিন্ত এ অবস্থায় খাদ্য থেকে উপকার গ্রহণ করতে অসমর্থ । আর আগেই বলেছি মানবদেহের প্রতিটি সেলই জ্যান্ত, সুতরাং তাদের খাদ্যের প্রয়োজন । খাদ্যকে যেসব অবস্থায় সেলগুলো গ্রহণ (ব্যবহার)

— পৃষ্ঠা ২১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।