৩৩৪ ইসলাম ও বিজ্ঞান তা কি গভীরভাবে একবার ভেবে দেখেছি? এবার এগুলো নিয়ে কিছুটা আলোচনা করে দেখা যাক। পাচটি বহিরিন্দ্িয় ছাড়াও মানুষের মধ্যে আছে কয়েকটি আভ্যন্তরীণ ইন্দ্রিয় । যেমন: বুদ্ধি, অনুভূতি, চিন্তা, চেতনা ও দিব্যদৃষ্টি। এবার সবগুলো ইন্দ্রিয় সম্পর্কে একে একে আলোচনা করে দেখা যাক। €১) চক্ষু বা দৃষ্টিশক্তি: মানুষের চোখ একটি আশ্চর্য সৃষ্টি । বিজ্ঞানের দৃষ্টি থেকে চক্ষুকে একটি ক্যামেরার সাথে তুলনা করা যায়। ঠিক ক্যামেরার মতো বস্ত থেকে আগত আলো একটি লেন্সের ভেতর দিয়ে রেটিনা বা অক্ষিপটে (ক্যামেরার ক্ষেত্রে ফিল) পতিত হয়ে বস্তুর একটি ছবি অংকিত হয় । এ ছবিটি পরে ব্রেনের মধ্যে গিয়ে পৌঁছে। তবে ঠিক সাধারণ ছবির মতো হয়ে যায় না। এই আলো-আঁধারের খেলা থেকে মস্তিক্ক কিভাবে দেখে তা বিজ্ঞান এখনও পরিষ্কার করে বলতে সক্ষম হয়নি। আমাদের চোখগুলো আসলে দেখে না, দেখে আমাদের বেন। চোখের কাজ হলো বাইর জগতের আলো-আঁধার ব্রেনে নিয়ে পৌঁছানো । প্রাপ্ত তথ্যসমূহ ব্বেন গবেষণা বা আনালাইজ করে বোধশক্তিসম্পন্ন জিনিস হিসেবে দেখে । এ কঠিন কাজটি ঠিক কিভাবে মস্তিষ্ক সম্পন্ন করে তা এখনও সঠিকভাবে জানা যায়নি । আমাদের বেন শত শত ভিন্ন ধরণ, রং ও গঠনের বস্তু দেখতে পারে -ও আলাদা করতে জানে । (২) নাক গগেন্ধশক্তি): নাকের সাহায্যে দুটি গুরুতৃপূর্ণ কার্য সম্পাদিত হয়। এর একটি হচ্ছে শ্বাস-নিঃশ্বাস আর অপরটি হলো গন্ধ অনুধাবন করার শক্তি । নাক থেকেও কিছু তথ্য ব্রেনে গিয়ে পৌছে এবং ব্রেন গন্ধের অনুভূতি দান করে । নাকের গভীরে ওলফেন্টরী নামক একটি অংশ আছে। এখানে কিছু গন্ধ অনুধাবন করার সেল বা কোষ আছে । বাতাসের সাথে বিভিন্ন জিনিসের বিভিন্ন কেমিক্যাল ও এদের আলাদা গন্ধ নাকের ভেতরে গিয়ে এই কোষগুলোতে প্রতিক্রিয়া করে। ওলফে্টরী সেলে পতিত কেমিক্যাল তথ্য শেষ পর্যন্ত নার্ভ সেলের মাধ্যমে ব্রেনে গিয়ে পৌছে। ব্রেন এসব তথ্য থেকে বিভিন্ন গন্ধ অনুধাবন করে ।
— পৃষ্ঠা ২১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।