ইসলাম ও বিজ্ঞান, ২য় খণ্ড, ইন্টারনেট সংস্করণ ই, এ, বারী
/ ২১৬
📝 লেখা 📖 পিডিএফ

৩৩২ ইসলাম ও বিজ্ঞান তিনটি অংশ থেকেই আস্ত মানবদেহ সৃষ্টি হয়। এ্যাক্সোডার্ম, মেসোডার্ম ও এ্যান্ডোডার্ম হচ্ছে এসব অংশের বৈজ্ঞানিক নাম। এ্যাক্সোডার্ম থেকে চামড়া, চুল, নখ, দাত প্রভৃতি সৃষ্টি হয়। এটা নার্ভাস সিস্টেমকেও সৃষ্টি করে। মেরুদণ্ডের ভেতরের কোর্ড এবং মস্তিষ্কও এই অংশের দ্বারা তৈরী হয়। মেসোডার্মের মাধ্যমে মানবদেহের হাডিডগ্তলো এবং মাসুল বা পেশী তৈরী হয়। এছাড়া হৃদযন্ত্র, ছোটবড় ধমনী, কিডনী, ব্লাডার ও যৌনাঙ্গ এ অংশ থেকে সৃষ্টি হয়। মেসোডার্ম থেকে সৃষ্ট হৃদযন্ত্রটি মাত্র ২৪-দিনের মধ্যেই কম্পন বা বিট দেয়া শুরু করে। এ্যন্ডোডার্ম দ্বারা ডাইজেস্টিভ টিউব বা আঁত এবং শ্বীস-প্রশ্বীস সিস্টেমের ভেতরের লাইনিং তৈরী হয়। প্রায় দশমাস মায়ের গর্ভে ভ্রণটি এভাবে বড় হতে থাকে এবং অবশেষে পৃথিবীর আলো-বাতাসে বেঁচে থাকা ও আরোও দেড়যুগ যাবৎ বেড়ে ওঠার যাবতীয় উপায়- উপাদানসহ জন্যগ্রহণ করে । এ হচ্ছে অতি- সংক্ষেপে মায়ের গর্ভে শিশুর জীবনবৃত্তান্ত । কোন্‌ উপাদান থেকে নবজাতক ছেলে না মেয়ে হিসেবে সৃষ্ট হয়, তা এবার একটু গবেষণা করে দেখা যাক। মায়ের গর্ভে শিশু পুরুষের প্রতিটি শুক্র বা স্পার্ম দুটি অবস্থার একটি হয়ে থাকে । আগেই বলেছি ডিএনএ-এর মধ্যে ক্রমোজাম আছে। এর একটি হচ্ছে এক্স আর অপরটি ওয়াই ব্রমোজাম (এক্স বা ওয়াই নামগুলো ভিন্নতা বুঝাতে ব্যবহার করা হয় মাত্র)। পুরুষের শুক্রে থাকে এক্স এবং ওয়াই- এই উভয় ক্রমোজাম। অন্যদিকে মহিলাদের ডিম্বে আছে শুধুমাত্র এক্স ভ্রমোজাম । আর ডিমের মধ্যে এই একক এক্স ক্রমোজাম সম্পূর্ণ অকেজো । তাই পুরুষের দুটি (এক্স এবং ওয়াই) ক্রমোজামের মধ্যে একটি মাত্র প্রয়োজন যা থেকে ডিমের মধ্যে একটি জোড়ার সৃষ্টি হয়। এই জোড়া হয় এক্স-এক্স

— পৃষ্ঠা ২০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।