ইসলাম ও বিজ্ঞান, ২য় খণ্ড, ইন্টারনেট সংস্করণ ই, এ, বারী
/ ২১৬
📝 লেখা 📖 পিডিএফ

৩২৮ ইসলাম ও বিজ্ঞান আরেকটি বৃক্ষের জন্ম দেয়। স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি অপুম্প উ্ভিদের মধ্যেই দেখা যায়। সেক্সুয়াল বংশবৃদ্ধির ক্ষেত্রে নতুন প্রজন্ম সৃষ্টি হয় স্ত্রী ও পুরুষের ভিন্ন দুটি কোষ একত্রিত হওয়ার মাধ্যমে । এই কোষগুলোকে বলে গ্যামেটিস- যেমন পুরুষের বীর্য ও নারীর ডিম্বকোষ | গ্যামেটিস একত্রিত হয়ে যে নতুন বস্ত সৃষ্টি করে তার নাম হলো জাইগোট । একটি ফারটিলাইজ ডিম্বকোষ হচ্ছে এই জাইগোট ৷ এই জাইগোট থেকেই শুরু হয় একটি নতুন জীবনের । মানবশিশু নারীর গর্ভীশয়ে একটি ডিম্বকোষে একটি মাত্র শুক্র (বীর্য) প্রবেশ করে একজন নতুন মানবসৃষ্টির প্রক্রিয়ার সূত্রপাত ঘটায়। অথচ একক কোন শুক্রকে মানুষ নগ্রচোখে দেখতেই পায় না। এই ডিম্কোষ ও শুক্রের ভেতর কিসব গ্প্ত জৈবিক পদার্থ আছে, যা থেকে আস্ত একটি মানবদেহ সৃষ্টি হয়ে যায়? শুধু তাই নয়, এ দুটোর মিলনে যে ভ্রণটি অস্তিতে আসে তার দেহের প্রতিটি অঙ-প্রত্যঙ্গের রং, রূপ, আকার, প্রভৃতি সবকিছুই এ দুটি ক্ষুদ্রকায় জৈবিক পদার্থের মধ্যে লুকানো থাকে । মানবশিশু কিভাবে মায়ের গর্ভাশয়ে জন্ম নেয় এবং বেড়ে ওঠে এ ব্যাপারে এখন কিছুটা আলোচনা করে দেখা যাক। ডিএনএ এবং আরএনএ প্রাণীজগত কোষ বা সেল দ্বারা সৃষ্ট । আমাদের দেহটির মধ্যে অসংখ্য সেল আছে। এই সেলগুলোর মধ্যে বিভিন্ন অংশ আছে। প্রতিটি সেলকে মেমব্েন নামে একপ্রকার পদার্থ ঘিরে রাখে। বৃক্ষ-তরু-লতার সেলের চতুর্দিকে আরো একটি আলাদা শক্ত মেমব্বেন থাকে । এটাকে দেয়াল বলা যায়। তবে মানুষের সেলের এই দেয়াল তেমন শক্ত নয় ।

— পৃষ্ঠা ২০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।