৩২৬ ইসলাম ও বিজ্ঞান আসছেন। তুলে ধরছেন আমাদের সামনে বিভিন্ন থিওরী । অপরদিকে একদল সাইকোলজিষ্ট [মনোবিজ্ঞানী] বিজ্ঞানের কাছাকাছি থেকে মানুষের ইমোশন ও কর্মকাণ্ডের সঠিক স্বরূপ উন্মোচন করার চেষ্টায় রত আছেন। এ ক্ষেত্রেও বিশ্বজনিন কোন সঠিক তথ্য তারা খুঁজে পাননি । প্রতিটি মানুষের মধ্যে যেন বাস করে একেকটি আলাদা, একক, স্বতন্ত্র বিশ্ব । সুতরাং এতো জটিল-কঠিন মানুষ নামক এই প্রাণীকে বুঝা মোটেই সহজ ব্যাপার নয়। তবে একটি জিনিস সর্বক্ষেত্রেই প্রায় সমান বলে দেখা যায়, তহালো মানুষের দেহের কার্ষকারিতা। প্রাণীজীবন নিয়ে আলোচনায় আমরা প্রথমেই মানবদেহের বিভিন্ন অংশের ফাংশন নিয়ে আলোচনা করবো । তবে প্রাণ বা জীবন আসলে কি তা সঠিকভাবে জানা না গেলেও বায়েলজিতে এর একটি সংজ্ঞা আছে। প্রথমে এই সংজ্ঞাটি কি তা জানা জরুরী । সাধারণতঃ জীবন্ত হওয়ার অধিকারী এসব বস্তকে বুঝায় যার মধ্যে তিনটি গুণ নিহিত: ১. মেটাবলিজম খাদ্য গ্রহণ, শ্বাস-প্রশ্বাস, পাকযন্ত্রের ক্রিয়া এবং অকেজো বস্ত পরিত্যাগ], ২. গ্রোউথ [ক্রমবৃদ্ধি বা বেড়ে ওঠা] এবং ৩. রিপ্রোভাকশন [বংশবৃদ্ধির ক্ষমতা]। নিজীব কোন কোন জড়বন্তর মধ্যে এই তিনটির এক বা দুটি পর্যন্ত গুণ থাকতে পারে কিন্তু তা প্রাণী হিসেবে গন্য হয় না। উপরোক্ত তিনটি মৌলিক গুণ ছাড়াও প্রায় সব প্রাণীদের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে। সাধারণতঃ প্রাণীর দেহ তৈরী হয় কার্বন, হাইড্রোজেন এবং নাইট্রোজেন পদার্থের সমন্বয়ে। এবার উপরোক্ত মৌলিক তিনটি গুণাবলী নিয়ে আরও কিছু আলোচনার প্রয়োজন । মেটাবলিজম: এই সিস্টেমই দেহের কোষগুলোকে কর্মশীল করে তুলে । খাদ্য পাকস্থলীতে হজম হতে অক্সিজেনের প্রয়োজন হয় এবং এই ক্রিয়ার মাধ্যমে কার্বন ডায়োক্সাইড বেরিয়ে আসে । অর্থাৎ অক্সিজেন খাদ্যকে এনার্জিতে রূপান্তরিত করে । একটি দেহের কি পরিমাণ এনার্জি দরকার তা কয়েকটি ভিন্ন অবস্থার উপর নির্ভরশীল । একটি দেহ নির্দিষ্ট সময়ে যেটুকু অক্সিজেন ব্যবহার করে- অর্থাৎ এনার্জি ক্ষয় হয়, তাকে বলে মেটাবলিক রেইট । এই রেইট বিভিন্ন কারণে বেশী কিংবা কম হতে পারে । যেমন, কোন প্রাণী যদি তার পেশীকে অতিরিক্ত কর্মে ব্যবহার করে তাহলে রেইট হবে বেশী; কি পরিমাণ খাদ্য সে গ্রহণ করছে সেটা থেকে এনার্জির
— পৃষ্ঠা ২০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।