ইসলাম ও বিজ্ঞান, ২য় খণ্ড, ইন্টারনেট সংস্করণ ই, এ, বারী
/ ২১৬
📝 লেখা 📖 পিডিএফ

৩২৫ “আমি আল্লাহ) তো মানুষ সৃষ্টি করেছি গন্ধযুক্ত বিশুক্ধ টনটনে মাটি থেকে” [সুরা হিজর ঃ ২৬]। পরিচ্ছেদ ১৪ প্রাণীজগৎ মহান আল্লাহর সৃষ্ট এ জড়জগৎ নিয়ে আধুনিক বিজ্ঞানের আলোকে আমরা পূর্ববর্তী পরিচ্ছেদগ্ডলোতে বিশদ আলোচনা করেছি। তবে জড়জগতের চেয়েও জটিল এবং চিত্তাকর্ষক সৃষ্টি হচ্ছে প্রাণীজগৎ। বিজ্ঞান এখনও এই পৃথিবী ছাড়া অন্য কোন গ্রহে কিংবা তারাজগতে প্রাণীর সন্ধান পায় নি। এ মহাবিশ্বে একমাত্র আমাদের এই নীল গ্রহটিই প্রাণী জীবনের জন্য সবদিক থেকে উপযোগী । এই পরিচ্ছেদে আমরা আধুনিক বিজ্ঞানের আলোকে প্রাণীজীবন এবং বিশেষকরে শ্রেষ্ঠ জীবী মানুষ ও তার দেহ নিয়ে আলোচনা করবো ।-তবে যেহেতু এই গ্রন্থটি কোন পাঠ্যপুস্তক নয় তাই এখানে বায়োলজি বা প্রাণীবিদ্যার বিভিন্ন দিক পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণিত হবে না। বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এই বিশাল সাবজেক্টের উপর জরুরী কিছু আলোচনা হবে মাত্র । জীবন বা প্রাণ আসলে কি? জীবন বা প্রাণ বলতে আমরা আসলে কি বুঝাচ্ছি তা এখনও পরিষ্কার হয়নি । এমনকি বিজ্ঞানও লাইফ শব্দটির সংজ্ঞা ভাঙ্গাভাঙ্গাভাবে উপস্থাপন করেছে । জীবিত মানুষ বলতে আমরা কি বুঝি তা নিয়ে লিখিত ইতিহাস শুরু হওয়ার পর থেকেই চিন্তাশীলরা ঝগড়া করে আসছেন । মানবদেহটি একটি চলমান, শক্তিশালী, জ্যান্ত বস্ত হলেও এরমধ্যে লুকিয়ে আছে আরও অনেক রহস্য যার সঠিক সংজ্ঞা বিজ্ঞানের দ্বারা সম্ভব নয়। মানুষের চিন্তাক্ষমতা, সৃষ্টিশীলতা, অনুভূতি, সুখ, দুঃখ, ভালোবাসা, আত্মা, ইত্যাদি বস্ত কিছুটা বিজ্ঞানের গপ্তির বাইরে অবস্থান করে। এগুলো সুষ্ঠু মাপকাঠির মাধ্যমে নির্ণয় ও সংজ্ঞায়িত করা যায় না। অথচ এসব বস্তর অস্তিতুও অস্বীকার করার উপায় নেই। দার্শনিকরা এসব ব্যাপারে যুগ যুগ ধরে চিন্তা করে

— পৃষ্ঠা ২০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।