ইসলাম ও বিজ্ঞান, ২য় খণ্ড, ইন্টারনেট সংস্করণ ই, এ, বারী
/ ২১৬
📝 লেখা 📖 পিডিএফ

৩২৪ ইসলাম ও বিজ্ঞান সংগ্রহ করা হচ্ছে। মানুষ যদি কোনদিন এই সৌরজগত ছেড়ে যেতে চায়, আর আমার বিশ্বাস যাবেই- তাহলে এসব তথ্যাদি একান্ত জরুরী । তবে সৌরজগত ছেড়ে তারকাজগতের দিকে পাড়ি দেওয়া চাক্টিখানি কথা নয়। এতে মৌলিক সমস্যা হচ্ছে দূরত্ব । নিকটতম তারাটিই ৪ থেকে ৫ আলোক বৎসর দূরে অবস্থান করছে। অর্থাৎ আলো যেতেই ৪-৫ বছর সময় লেগে যায়। সুতরাং কাছাকাছি না হলেও অন্তত আলোকের ৫০% গতিশীল মাহাকাশযান ছাড়া আন্তঃতারা মহাশূন্যে মানবসহ ভ্রমণ আদৌ সম্ভব নয়। তবে নিরাশ হবার কিছু নেই। ইতোমধ্যে মানবশুন্য একটি কৃত্রিম উপগ্রহ আন্তঃতারা মহাশুন্যে আমরা প্রেরণ করতে সক্ষম হয়েছি। ১৯৭৮ সালে পাইওনিয়ার নামক এই স্পেইস-ক্রাফ্ট এতিহাসিক এ পদক্ষেপটি গ্রহণ করে। জুপিটারের বিরাট মাহকর্ষ দ্বারা ধাক্কা দিয়ে এটির গতি ৪০,০০০ মাইল প্রতি ঘণ্টায় উত্তীর্ণ করা হয়। এরপর এটিকে ৯ আলোক বৎসর দূরে অবস্থিত ভেগা নামক একটি তারার দিকে প্রেরণ করা হয়েছে । তবে এই উচ্চগতিও কিন্ত আত্তঃতারা মহাশূন্যে ভ্রমণের ক্ষেত্রে অত্যল্প ৷ পাইওনিয়ার যদি কোনদিন ভেগায় পৌঁছতে সক্ষমই হয় তাহলে, তা হবে আজ থেকে অন্তত ৪০ হাজার বছর পরে! আন্তঃতারা ভ্রমণে “সময়' ব্যয় হওয়ার ব্যাপারে আলবার্ট আইনস্টাইন আমাদেরকে কিছুটা আশার আলো যোগিয়েছেন। তার আপেক্ষিকতাবাদ থেকে এটা স্পষ্ট হয়েছে যে, আলোকের গতির সঙ্গে তুলনামূলক গতিশীল স্পেইস ক্রাফটের নভোচারীরা অন্তত “সময়কে অনেকটা বাচাতে সক্ষম হবেন। তাদের কাছে কয়েক আলোক বৎসরের দূরতৃও লাগবে কায়েক মাস কিংবা এরচেয়ে কম সময়। তবে পৃথিবীতে ঠিকই কয়েক বছর পার হয়ে যাবে । তথাপি এই থিওরী আমাদেরকে টাইম ট্রাভেলের সম্ভাবনা উন্মোচন করে দিয়েছে যদিও তা শুধুমাত্র ভবিষ্যতের দিকে হবে। এমন দিন হয়তো আসবে, যেদিন এই গ্রহের শ্রেষ্ঠ আল্লাহর সৃষ্টি মানবজাতি মাহাকশের অগণিত তারায় তারায় ভ্রমণ করবে । সেদিন আমরা যতো দূরে মনে করছি, হয়তো তা ততো দুরে নয়।

— পৃষ্ঠা ২০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।