১৪৪ “ইয়া-সীন, বিজ্ঞানপূর্ণ কুরআনের শপথ” [সূরা ইয়াসীন £ ১-২]। পরিচ্ছেদ ১ অণু থেকে মহাবিশ্ব £ বস্তজগত বস্তজগত নিয়ে গবেষণার নাম হচ্ছে বিজ্ঞান । এই বস্তজগতের স্বরূপ জানার লক্ষ্যে বিভিন্ন পরিচ্ছেদে আমরা অণু-পরমাণু থেকে মহাবিশ্বের অসংখ্য তারকাজগত নিয়ে আলোচনা করবো । জগতের মৌলিক বিন্ডিং ব্লক- অণুর স্বরূপ, এর সম্পর্কে বিভিন্ন থিওরী ও মডেল, এর ভেতরের মৌলিক শক্তি প্রভৃতি. আমরা প্রথমে বর্ণনা করবো । এরপর এই অণু থেকেই কিভাবে সমগ্র মহাবিশ্বটি গড়ে উঠেছে এবং অস্তিতৃ বজায় রাখছে সেসব ব্যাপারে আলোচনা হবে। আমরা বিষয়টিকে সরলকরণে এ খণ্ডের বর্ণনাভঙ্গি কিছুটা স্বতন্ত্রভাবে উপস্থাপন করেছি । পাঠকদের সঙ্গে সংলাপভিত্তিক এই উপস্থাপনায় বিভিন্ন বিষয়ের উদাহরণ তুলে ধরা হয়েছে । সুতরাং বিজ্ঞানের জগতকে জানার এই পদ্ধতি পাঠকদের সরাসরি অংশগ্রহণ করার পথ উন্মুক্ত করে দিয়েছে। তাছাড়া এরূপ বর্ণনাভঙ্গি ভাষাগত দিক থেকেও বেশ চিত্তাকর্ষক বলে মনে করি । তবে সবক্ষেত্রেই যে এভাবে বর্ণনা দেয়া হবে- তা নয়, একমাত্র প্রয়োজনবোধে এই পদ্ধতি গ্রহণ করা হয়েছে। অণু বা এটম একটি পাকা বিল্ডিং তৈরীর জন্য মৌলিক কিছু উপাদান জরুরী । যেমন, ইট, বালু, পাথর, রড-সিমেন্ট ইত্যাদি। এসব মূল বন্ত যোগাড় হয়ে গেলে এগুলোকে কিছু বিশেষ পদ্ধতির মাধ্যমে ব্যবহার করতে হবে। কিন্তু তার আগে রাজমিস্ত্রীর হাতে থাকতে হবে বিল্ডিং আর্কিটেকের একটি সুপরিকল্পিত প্ল্যান বা নক্সা । এই নক্সাকেই নির্মাণ-কৌশলীরা মৌলিক উপাদান ব্যবহারের মাধ্যমে বাস্তবে রূপান্তর করেন। তারা ইত্যাদি। সুতরাং মৌলিক উপদান থেকে শেষ পর্যন্ত গড়ে উঠে একটি পূর্ণাঙ
— পৃষ্ঠা ২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।