ইসলাম ও বিজ্ঞান ৩২১ সোলার এনার্জি কিন্ত দূর দুরান্তে মিশনের ক্ষেত্রে ব্যবহারযোগ্য নয়। বিরাট গ্রহ জুপিটার ও এর থেকে দূরবর্তী গ্রহে ভ্রমণরত কৃত্রিম উপগ্রহে ছোট্ট আনবিক জেনারেটর ব্যবহার করা হয় পাওয়ার সাপ্লাইয়ের জন্য । সংক্ষেপে এগুলো হচ্ছে থার্মোইলেকট্রিক (তাপইলেকন্রিক) সিস্টেম। তেজক্রিয়া থেকে সৃষ্ট তাপকে থার্মোকাপোল্স নামক একটি যন্ত্রের মাধ্যমে বিদ্যুতে পরিণত করা হয়। প্রয়োজন পড়ে যেমন স্পেইস শ্যাটল, তাহলে একটি নিয়ন্ত্রিত উপায়ে অবরোহণ করতে হবে । প্রথমে ডি-অরবিট নামক একটি স্টেজ আছে। এর মাধ্যমে ক্রাফটের মধ্যে স্থাপিত যন্ত্র দিয়ে এটির গতি কমিয়ে আনা হয়। এই অল্পমাত্রায় গতি স্তিমিত হওয়ার ফলেই কিন্তু ব্রাফটি পৃথিবীর দিকে অবরোহণ শুরু করবে । পৃথিবীর উর্ধ্ব বায়ুমগ্ডল এই গতিকে আরও কমাতে থাকবে । এরপর শুরু হবে বায়ুমণ্ডলে রি-এন্ট্র বা পুনঃপ্রবেশ ফেইজ। এই ফেইজ ক্রাফটের জন্য বেশ ঝুঁকিপূর্ণ অবস্থা । ক্রাফটের একটু সামনেই সৃষ্টি হয় বিরাট উচ্চতাপ । বাস্তবে ক্রাফটের দেহে সরাসরি কোন তাপমাত্রা হয় না, গতিশীল ক্রাফট থেকে সৃষ্ট শক্-ওয়েভ সামনের বায়ুর মধ্যে কমপ্রেশন (চাপের মাধ্যমে এটে দেয়া) তৈরী হয়- যা এই তাপসৃষ্টির জন্য দায়ী। সময় সময় ক্রাফটের সামনের বায়ু প্লাজমা অবস্থায় পৌঁছে যায় যার তাপমাত্রা সূর্যের তাপমাত্রার সমান হতে পারে । এই উচ্চতাপে ক্রাফটি জলে-পুড়ে ছাই হয়ে যাওয়ার বাস্তব সম্ভাবনার সৃষ্টি হয়। সুরতাং এ থেকে রক্ষার্থে কোন বিশেষ ব্যবস্থা নিতে হয়। বারবার ব্যবহারযোগ্য স্পেইস ক্রাফট শ্যালট-এর দেহে এই অবস্থা থেকে আত্মরক্ষার জন্য এক ধরণের বিশেষ টালি ব্যবহার করা হয়ে থাকে । এগুলো মূলতঃ তাপ- ইনস্যুলেটর- অর্থাৎ তাপকে এই বস্ত ভেতরের দিকে যেতে বাধা দেয়। উচ্চগতিশীল ক্রাফটকে বায়ুমণ্ডল খুব দ্রুত কমগতিতে নামিয়ে আনে । বাস্তবে বায়ুমগ্ডল গাড়ির বেকের মতো কাজ করে । এসময় অপর একটি ব্যাপার হচ্ছে রেডিও যোগাযোগ ব্লাক-আউট । পৃথিবী ও ক্রাফটের মধ্যে যোগাযোগ রাখা যায় না। ভীষণ তাপযুক্ত বাতাস আয়োনাইজ (চার্জ অবস্থা) হয়ে ক্রাফটকে ঘিরে রেখে রেডিও-তরঙ্গ আসা-যাওয়া অসম্ভব করে দেয়।
— পৃষ্ঠা ১৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।