ইসলাম ও বিজ্ঞান, ২য় খণ্ড, ইন্টারনেট সংস্করণ ই, এ, বারী
/ ২১৬
📝 লেখা 📖 পিডিএফ

৩২০ ইসলাম ও বিজ্ঞান অবস্থান হিসেব করে বের করা যায়। তবে এ উপায়ে অবস্থান নির্ণয় নিয় কক্ষপথে স্থাপিত ক্রাফটের বেলা প্রযোজ্য ৷ কমিউনিকেশন স্যাটেলাইটের অবস্থান তার নিজের রেডিও সিগন্যাল থেকে জানা যায়। আর যেসব স্পেইস ক্রাফট আন্তঃগ্রহ মহাকাশে চলমান থাকে এগুলোর অবস্থান জানতে বিজ্ঞানীরা রেডিও সিগন্যাল ও তা ফেরত আসার মাধ্যমে হিসেব করে বের করেন । অবশ্য সিগন্যাল যাওয়া আসার সময়, রেডশিফট টার্গেট পর্যবেক্ষকের নিকট থেকে দূরে যেতে সিগন্যালের রদবদল- ইতোমধ্যে এ ব্যাপারে আলোচনা হয়েছে) এবং ডপলার এফেক্ট (এ নিয়েও আলোচনা হয়েছে) ইত্যাদি বিষয় হিসেবে নিতে হবে। একটি ক্রাফটকে কিন্তু সম্পূর্ণরূপে পৃথিবী থেকেই নিয়ন্ত্রণ করা হয় না। ক্রাফটের মধ্যেও অটোমেটিক নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকে । মহাকাশে তারার অবস্থান, যে কোন মুহূর্তে তার নিজের অবস্থান ও গ্রহ-উপগ্রহের অবস্থান ইত্যাদি থেকে ক্রাফটের নিজস্ব কম্পিউটার হিসেব করতে পারে ঠিক কোথায় ক্রাফটি আছে এবং কোনদিকে চলতে হবে। প্রয়োজনে এই অটোপাইলট সিস্টেম দিয়েও যানটিকে কাংখিত পথে নিয়ে যাওয়া সম্ভব । পাওয়ার সাপ্লাই মহাকাশযানের মৌলিক পাওয়ার সোর্চ হচ্ছে ইলেকট্রিসিটি। স্বল্পমেয়াদী কৃত্রিম উপগ্রহকে সাধারণ ব্যাটারী কিংবা উচ্চ কর্মক্ষমতাসম্পন্ন ফিউল সেল দ্বারা পাওয়ার দেয়া হয়ে থাকে । ফিউল সেল অক্সিজেন ও হাইড্রোজেন প্রতিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ সৃষ্টি করে যার ওয়েস্ট প্রোডাক্ট বা বৈজ্্ হলো পানি । দীর্ঘমেয়াদী কত্রিম উপগ্রহে থাকে সোলার প্যানেল। পাখার মতো স্থাপিত এসব প্যানেলে আছে অসংখ্য সোলার সেল [সূর্যালোক থেকে বিদ্যুৎ সৃষ্টির এক ধরণের ব্যাটারী]। কোন কোন ক্রাফটে সেলগুলো চতুর্দিকে জড়িয়ে দেয়া হয়। তবে এই সেলগুলো থেকে সৃষ্ট বিদ্যুৎ কিছু সাধারণ ব্যাটারীকে চার্জের জন্যও ব্যবহার করা হয়। কারণ সবসময় একটি কৃত্রিম উপগ্রহ সূর্যালোক পায় না। তার কক্ষপথে ঘুরার সময় এক পর্যায়ে পৃথিবী বা গ্রহের ছায়র মধ্যে পতিত হয়ে অন্ধকারে নিমজ্জিত হয় ।

— পৃষ্ঠা ১৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।