ইসলাম ও বিজ্ঞান, ২য় খণ্ড, ইন্টারনেট সংস্করণ ই, এ, বারী
/ ২১৬
📝 লেখা 📖 পিডিএফ

ইসলাম ও বিজ্ঞান ৩১৯ যেতে হয়- এই কক্ষপথকে বলে, জিওসিক্রোনাস বা জিওষ্টেশনারী অরবিট [জিএসও], অর্থাৎ ভূখণ্ুস্থির প্রদক্ষিণপথ। কমিউনিকেশন স্যাটেলাইট সম্পর্কে ইতিমধ্যে আলোচনা হয়েছে। জিএসও মূলত: ২৪ ঘণ্টার অরবিট। অর্থাৎ পৃথিবীর আহিত গতির সমপরিমাণ, এর ফলে ক্রাফটি পৃথিবীর যে কোন ভূখত্ডের উপর স্টেশনারী বা স্থির থাকে। কোন স্পেইস ক্রাফট্কে যদি পৃথিবীর মহাকর্ষ থেকে সম্পূর্ণ মুক্ত করতে হয়, যেমন, আন্তঃগ্রহ ভ্রমণের জন্য- তাহলে এটাকে মহাকর্ষ থেকে একটি বিশেষ ফোর্স দ্বারা মুক্ত করে দিতে হবে । অর্থাৎ মুক্তগতির মাধ্যমে এমন ধাক্কা দিতে হবে যাতে পৃথিবীর মহাকর্ষ এটাকে আর আটকে রাখতে না পারে [মুক্তগতি সম্পর্কে বিস্তারিত একটু পরই বর্ণিত হবো] । ইনফ্লাইট অপারেশন: উড়ান্তাবস্থায় ক্রাফটিকে নিয়ন্ত্রণ, ন্যাভিগেশন. ও কন্ট্রোল করতে হবে । মহাকাশে কৃত্রিম উপগ্রহ প্রেরণের ক্ষেত্রে এসব ব্যবস্থার বিশেষ অর্থ আছে। গাইড্যা্স বা নিয়ন্ত্রণ হলো ক্রাফটিকে কোনদিকে নিয়ে মহাকাশে স্থাপন করা হবে- যেমন, কোনো বিশেষ গ্রহের কক্ষপথে নেয়া কিংবা অন্য কোনো কৃত্রিম উপগ্রহের সঙ্গে ডক করা (ভিড়ানো)। ন্যাভিগেশনের মাধ্যমে উড়ান্তাবস্থায় ক্রাফটি কোনো বিশেষ সময়ে এবং ভবিষ্যতে ঠিক কোন স্থানে এটি অবস্থান করবে তা নির্ণয় করা হয়। কন্ট্রোল অর্থ হলো যে কোন সময় ক্রাফটির গতিপথ রদবদল করার ব্যবস্থা | সাধারণতঃ কৃত্রিম উপগ্রহের মধ্যে যে ছোট্ট রকেট ইঞ্জিন থাকে সেটি দিয়ে এ কাজটি আঞ্জাম দেয়া হয়। একটি কৃত্রিম উপগ্রহকে পৃথিবী থেকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে যেয়ে বিশেষ যন্ত্রপাতি ব্যবহার করতে হয়। ক্রাফটের ওজন, গতি, অবস্থান, মহাকর্ষ ইত্যাদি বিষয় সঠিকভাবে নির্ণয়ের মাধ্যমে অঙ্ক কষে এর নিয়ন্ত্রণ কিভাবে হবে তা জেনে নিয়ে রেডিও সিগন্যালের মাধ্যমে অন-বোর্ড ক্রোফটের আভ্যন্তরে স্থাপিত) কম্পিউটারে ইন্ট্রাকশন বা নির্দেশ দিতে হবে । এই কাজটির জন্য কর্মশীল থাকে একটি গ্রাউন্ড ক্রু। ক্রাফটের অবস্থান নির্ণয় সহজ ব্যাপার নয়। শক্তিশালী রাডার থেকে মহাকাশে সিগন্যাল প্রেরণ করা হয়। এই সিগন্যাল স্পেইস ক্রাফট থেকে ফিরে আসার পর এর

— পৃষ্ঠা ১৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।