ইসলাম ও বিজ্ঞান, ২য় খণ্ড, ইন্টারনেট সংস্করণ ই, এ, বারী
/ ২১৬
📝 লেখা 📖 পিডিএফ

৩১৮ ইসলাম ও বিজ্ঞান থাকে । সুতরাং চন্দ্রের যেহেতু কোন ইঞ্জিন নাই তাই ক্রাফটেরও কোন ইঞ্জিনের প্রয়োজন মূলত নেই। তবে এটাকে নিয়ন্ত্রণ ও প্রয়োজনে আবার পৃথিবীতে ফিরে আনতে যেয়ে ছোট্ট আকারের একটি ইঞ্জিন এর গায়ে জড়িত করে দেয়া হয়। মিশন একটি কৃত্রিম উপগ্রহ মহাকাশে প্রেরণ সহজ ব্যাপার নয়। এটা একটি মিশন। প্রতিটি কাজ সুস্পষ্টভাবে সম্পাদন করতে হবে । এর জন্য প্রয়োজন একটি বিশেষজ্ঞ টীম। সাধারণতঃ তিনটি পর্যায়ে একটি কৃত্রিম উপগ্রহকে মহাকাশে প্রেরণ করা হয়ে থাকে। এগুলো হলোঃ ১. লঞ্চ (উৎক্ষেপণ), ২. ইনফ্লাইট অপারেশন (উড়ান্তাবস্থায় নিয়ন্ত্রণ) ও ৩. পৃথিবীতে ফিরিয়ে আনা (তবে সর্বক্ষেত্রে নয়)। লঞ্চ: রকেট ইঞ্জিনসহ উপগ্রহটিকে খাড়াভাবে একটি লঞ্চ প্যাডে রাখা হয়। এরপর ফোর্স তৈরী করা হয়। বুষ্টার ইঞ্জিন থেকে নিন্মের দিকে খুব দ্রুত আগুন বেরুতে থাকে। এরফলে মহাকর্ষ থেকে মুক্ত হয়ে সমস্ত ক্রাফটের বিরাট ওজনকে উপরের দিকে তুলা হয়। স্থির অবস্থা থেকে গতিশীল হতে বেশি পাওয়ারের প্রয়োজন । যেমন, একটি গাড়ির সর্বাপেক্ষা শক্তিশালী গিয়ার হলো ফাষ্ট গিয়্যার। এর কারণ হলো গাড়িটিকে স্থির অবস্থা থেকে গতিশীল করতে বেশি ফোর্সের প্রয়োজন । কৃত্রিম উপগ্রহ উতৎক্ষেপণের সময়ও স্থির অবস্থা থেকে উপরের দিকে গতিশীল করতে বেশি শক্তির দরকার হয়। এই কয়েক সেকেন্ডের মধ্যেই অনেক জ্বালানী ক্ষয় হয়ে যায়। বুষ্টার ইঞ্জিন ক্রাফটির গতি ৭,৬০০ মিটার প্রতি সেকেন্ডে নিয়ে পৌঁছায়। সাধারণতঃ ২ মিনিটের মধ্যেই সমগ্র ক্রাফটি অন্তত ১০০ মাইল উধ্র্বে আরোহণ করে । কৃত্রিম উপগ্রহকে একশ মাইল উর্ধে তুলেই পৃথিবীর কক্ষপথে ঘুর্ণমান করা হয়। এই কক্ষপথকে বলে লো আর্থ অরবিট [এলইও], অর্থাৎ পৃথিবীর নিম্ন প্রদক্ষিণপথ । কমিউনিকেশন স্যাটেলাইট বা যোগাযোগ কৃত্রিম উপগ্রহকে আরও বহু উধ্রে নিয়ে

— পৃষ্ঠা ১৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।