ইসলাম ও বিজ্ঞান ৩১৭ এফিসিয়েন্সি বা কার্ষদক্ষতা একটি রকেট ইঞ্জিনের এফিনিয়েন্সি থেকেই এর সঠিক কার্যক্ষমতা নিরূপণ করতে হয়। স্পেসিফিক ইম্পাল্স (নির্দিষ্ট বেগ) হচ্ছে এটা নিরূপণের ইউনিট | এই ইউনিট -₹ গতি / মহাকর্ষ । সুতরাং রকেটের উধ্বগতিশীলতা যতো বেশি হবে এর নির্দিষ্ট বেগও ততো বড় হবে। সাধারণত রকেট ইঞ্জিনের স্পেসিফিক ইম্পাল্স হয়ে থাকে ২০০ ইউনিট । কিন্তু আনবিক শক্তিসম্পন্ন রকেট ইঞ্জিনের স্পেসিফিক ইস্পাল্স ৮০০ থেকে ৯০০ পর্যস্ত হতে পারে । মহাকাশে রকেট প্রেরণে একাধিক স্টেজ বা পার্যায় ব্যবহৃত হয় । আরোহণের সময় প্রাথমিক পর্যায়ে বিরাট ফোর্সের প্রয়োজন পড়ে । বড় বড় বুস্টার ইঞ্জিনের মাধমে বিরাট মাত্রার জ্বালানি ব্যবহার -করে কৃত্রিম উপগ্রহ বা স্পেইস ক্রাফটিকে প্রথমে পৃথিবীর মহাকর্ষ থেকে মুক্ত করতে হয়। মহাকর্ষ থেকে মুক্তির জন্য যে গতির প্রয়োজন তাকে বলে মুক্তগতি । এই গতি সম্পর্কে একটু পরই আলোচনা হবে। উর্ধ্বাকাশে আরোহণের পর বুস্টার ট্যাংকের আর প্রয়োজন নেই তাই এগ্ডলোকে ক্রাফট থেকে আলাদা করে ভূপাতিত করা হয়। সাধারণত এগুলো মহাসাগরে পতিত করা হয় যাতে ভবিষ্যতে আবার ব্যবহার করা যায়। তবে এই প্রথম স্টেজের পরও স্পেইস ক্রাফটে আরও ইঞ্জিন থেকে যায় । এগুলো ক্রাফটিকে আরও উধ্বাকাশে নিয়ে যাওয়ার পর আলাদা করে দেয়া হয়। মহাশূন্যে অর্থাৎ পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে পৌঁছার পর কৃত্রিম উপগ্রহ কক্ষপথে ঘুর্ণমান হয়। তখন আর বেশি ফোর্স বা পাওয়ারের প্রয়োজন হয় না । শুধুমাত্র ক্রাফটিকে সঠিক কক্ষপথে ঘ্ুরানোর জন্য ধাক্কা লাগে যা অল্প শক্তিসম্পন্ন ইঞ্জিন দিয়ে সহজে তা সম্পাদন করা যায়। কক্ষপথে একবার ঘুর্ণমান হয়ে গেলে ক্রাফটি পৃথিবীর মহাকর্ষ দ্বারা চালিত হয়। বাস্তবে কক্ষপথে ঘুরার অর্থ হলো পৃথিবীর দিকে এমনিতেই পতিত হওয়া বা মুক্তভাবে পড়ন্ত অবস্থা (ফি ফল), কিন্তু একটি নির্দিষ্ট এ্যাঙ্গুলে (বক্রভাবে) পতিত হওয়ায় তা পৃথিবীর উপর এসে পড়ে যায় না। ঠিক যেভাবে পৃথিবীর চতুর্দিকে চন্দ্র তার কক্ষপথে ঘুরে সেভাবে কৃত্রিম উপগ্রহও একটি নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে
— পৃষ্ঠা ১৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।