ইসলাম ও বিজ্ঞান, ২য় খণ্ড, ইন্টারনেট সংস্করণ ই, এ, বারী
/ ২১৬
📝 লেখা 📖 পিডিএফ

৩১২ ইসলাম ও বিজ্ঞান রূপান্তর সীমিত। এছাড়া এনার্জি সৃষ্টি করা কিংবা রূপান্তরের সময় এর মাত্রা বাড়ানোও সম্ভব নয়। এনার্জি সংরক্ষণ আইন তা গ্রহণ করে না। এই আইন হলো: এনার্জি সৃষ্টিও করা যায় না কিংবা ধ্বংসও সম্ভব নয়- শুধুমাত্র এটাকে এক অবস্থা থেকে অপর অবস্থায় রূপান্তর সম্ভব। এ ব্যাপারে একটি উদাহরণ তুলে ধরা হয়তো ভালো হবে। আমরা সবাই আনবিক শক্তির চুল্লীর কথা শুনেছি। এই পাওয়ার প্যান্টের মাধ্যমে বৈদ্যুতিক এনার্জি দেশের সর্বত্র পৌঁছে দেয়া হয়। এই নিউক্লিয়ার পাওয়ার প্রীযান্ট বাস্তবে কিভাবে কাজ করে? প্রথমতঃ ইউরেনিয়াম নামক ভারী পদার্থের এটমিক নিউক্রিয়াস রিয়েকশনের মাধ্যমে ভেঙ্গে পড়ে । এই ভেঙ্গে দেয়ার জন্য উচ্চগতিসম্পন্ন নিউন্রন নামক পরমাণু নিউক্লিয়াসের উপর পতিত করা হয়। এটমের নিউক্লিয়াস ভেঙ্গে আরও নতুন নিউক্লিয়াস তৈরী হয়। এর ফলে নিউক্লিয়াসের আভ্যন্তরীণ এনার্জির ক্ষমতা হাস পায়। কিন্তু এই হাস পাওয়ার মাধ্যমে রিয়েকশনকে ঠাণ্ডা করার জন্য যে ভারী পানি ব্যবহৃত হয় তা উত্তপ্ত হয়ে ওঠে । অর্থাৎ নিউক্লিয়াসের এনার্জি ক্ষয়ের ফলাফল দীড়ায় পানির মধ্যে তাপ এনার্জি সৃষ্টি। এই উত্তপ্ত পানি থেকে সৃষ্টি হয় বাম্প যা দিয়ে ইলেকট্রিক টারবাইন পরিচালিত হয়। টারবাইন থেকে সৃষ্টি হয় জোনরেটরের মাধ্যমে ইলেকক্রিক্যাল এনার্জি যা শেষ পর্যন্ত আমাদের ঘরে ঘরে এসে পৌছে নেশন্যাল শ্রীডের মাধ্যমে এখানে এনার্জির রূপান্তরের একটি সুন্দর দৃষ্টান্ত ফুটে ওঠেছে। ইউরেনিয়ামের আভ্যন্তরীণ এনার্জিকে আমরা ইলেকট্রিক্যাল এনার্জিতে রূপান্তর করছি কয়েকটি ধাপে । প্রথমে আভ্যন্তরীণ এনার্জি থেকে আসছে তাপ এনার্জি, এরপর তাপ থেকে কিনেটিক এনার্জি তথা টারবাইন ঘুরানো হচ্ছে, সবশেষে টারবাইন দিয়ে ঘুরানো হচ্ছে একটি জেনারেটর । এটা থেকে সৃষ্টি হচ্ছে আমাদের শেষ এনার্জি ইলেকট্রিসিটি । তহালে দেখাই যাচ্ছে- আমরা মূলতঃ কোন এনার্জি সৃষ্টি করছি না, এক অবস্থা থেকে অপর অবস্থায় রূপান্তর করছি মাত্র ।

— পৃষ্ঠা ১৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।