ইসলাম ও বিজ্ঞান ৩১১ ইলেকক্রিক্যাল চার্জের মধ্যে থাকে সম্ভাব্য এনার্জি যা কর্মের জন্য ব্যবহৃত হতে পারে । কেপ্যাসিটর নামক একটি ইলেকট্রিক্যাল যন্ত্রাঘশে এভাবে ইলেকট্রিক্যাল এনার্জি জমা করে রাখা হয় । প্রয়োজনে এটাকে ডিসচার্জের মাধ্যমে কাজে লাগিয়ে কাংখিত কর্ম সম্পাদিত হতে পারে । এরপর এটাকে আবার চার্জ করে এনার্জি জমা করা যায়। আভ্যন্তরীণ এনার্জি বস্তর ভেতরের এটম ও মলিকিউলের মধ্যে যেসব এনার্জি থাকে এগুলোকে বলে আভ্যন্তরীণ এনার্জি । এই এনার্জি যখন কোন কারণে রদবদল হয় তখন কোন কোন সময় ফলাফলস্বরূপ বস্ত থেকে তাপ এনার্জি বেরিয়ে আসে । মনে করুন এক টুকরো ধাতু আগুনে রাখা হলো। এতে ধাতুর তাপমাত্রা বৃদ্ধি পাবে: এই তাপমাত্রা বৃদ্ধির কারণ হলো, আগুন থেকে তাপ এনার্জি ধাতুর আভ্যন্তরীণ এনার্জিকে বৃদ্ধি করেছে; ধাতুর এউমগ্ুলো বেশি দ্রুত কম্পন করছে এবং একটা থেকে আরেকটার দূরত্ব বৃদ্ধি পেয়েছে। অন্যান্য এনার্জি উপরোক্ত ভিন্ন ধরণের এনার্জি ছাড়াও আরও বহু রকমের এনার্জি স্বভাবের মধ্যে বিদ্যমান। এর একটি হলো রেডিয়াল _ দৌপ্তিমান) এনার্জি। এটা মুলত ইলেকট্রমেগন্যাটিক- কম্পন থেকে সৃষ্ট- যেমন, আলো বা রেডিও তরঙ্গ। অপর আরেকটি এনার্জি হচ্ছে মেগন্যাটিক ফিল্ড এনার্জি । একটি ইলেককট্রমেগন্যাটে এই এনার্জি জমা থাকতে পারে । কারণ, এটি বৈদ্যুতিক তার দ্বারা বেষ্টিত থাকে এবং যখন কারেন্ট চলে তখন এটার মধ্যে মেগন্যাটিক ফিল্ড সৃষ্টি হয়। তেজস্ক্রিয়, এক্স-রে, আলফা-বিটা-গামা তরঙ্গ ইত্যাদি সবই একেক ধরণের এনার্জি । এনার্জি রূপান্তর আগেই বলেছি, আমরা সর্বদাই এনার্জিকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর বা পরিবর্তন করে থাকি এবং এর মাধ্যমেই উপযোগী কর্ম সাধিত হয়। তবে এই
— পৃষ্ঠা ১৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।