ইসলাম ও বিজ্ঞান, ২য় খণ্ড, ইন্টারনেট সংস্করণ ই, এ, বারী
/ ২১৬
📝 লেখা 📖 পিডিএফ

ইসলাম ও বিজ্ঞান ৩০৯ বিভিন্ন ধরনের এনার্জি এনার্জি অনেক ভিন্ন অবস্থায় অস্তিতুশীল হতে পারে। এরমধ্যে প্রধান ক'টি হলো, পটেনশিয়াল (জমাকৃত বা সম্ভাব্য এনার্জি), কিনেটিক (গতির মধ্যে এনার্জি), রসায়নিক (বস্তর আভ্যন্তরীণ এনার্জি), আলোক এনার্জি ইত্যাদি । এনার্জি এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরও করা যায়- যেমন প্ট্রল (রসায়নিক এনার্জি) জালিয়ে একটি গাড়ির ইঞ্জিন পরিচালনা (মেকানিক্যাল এনার্জি)। এনার্জি পরিবর্তনের সময় কর্ম সম্পাদিত হয়। অর্থাৎ এক অবস্থা থেকে অন্য অবস্থায় এনার্জি রদবদলের সময় আমরা এই এনার্জি থেকে উপকারযোগ্য কর্ম (ওয়ার্ক) পেয়ে থাকি। সুতরাং টেকনোলজি মুলত এনার্জি নিয়েই ক্রিয়া-প্রতিক্রিয়া। আমরা আসলে কোন এনার্জি সৃষ্টি করতে পারি না। বাস্তবে এনার্জি সৃষ্টি অসম্ভব। আমরা এক ধরনের এনার্জিকে কাজে লাগিয়ে অন্য ধরনের এনার্জিতে পরিণত করি মাত্র এবং এরই মাধ্যমে আমাদের কাত্খিত কর্মটি সম্পাদিত হয়। ম্যাস (বস্তু) ও এনার্জি আলবার্ট আইনস্টাইন সব্পপ্রথম আবিষ্কার করেন যে, বাস্তবে বন্ত নিজেই এক ধরনের এনার্জি। তিনি তার প্রখ্যাত সমীকরণ ই-এমসি স্কোয়ার দ্বারা তা দেখিয়েছেন । এখানে ই হচ্ছে এনার্জি, এম বস্তর মধ্যকার ম্যাস এবং সি হলো আলোকের গতি । লক্ষ করুণ এমনিতেই আলোকের গতি বিরাট (১,৮৬,০০০ মাইল প্রতি সেকেন্ড) আর এখানে এই গতির নিজস্ব গুণফল বলা হয়েছে। সুতরাং সামান্য একটু বস্তর মধ্যে কত বিরাট অংকের এনার্জি বিদ্যমান তা সহজেই অনুমেয় । তবে সাধারণত বস্তকে এরূপ বিরাট অংকের এনার্জিতে রূপান্তর সম্ভব নয়। যদিও এই সমীকরণ থেকেই আনবিক বোমা তৈরী হয়েছিল । একটি আনবিক বোমার জন্য মাত্র ৫ থেকে ৭ পাউণ্ড ইউরেনিয়াম পদার্থের প্রয়োজন । আইনস্টাইনের সমীকরণ এটাই বুঝাচ্ছে যে, বস্তকে যদি নিঙ্বলুষ এনার্জিতে রূপান্তর করা যায় তবে তা হবে বিরাট শক্তিবিশিষ্ট ।

— পৃষ্ঠা ১৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।