ইসলাম ও বিজ্ঞান ৩০৫ মাইক্রওয়েভ ওভেন বা কুকারের কথা আমরা সবাই জানি। এই তরঙ্গের মাধ্যমে ইলেকক্রিক্যাল এনার্জি থেকে তাপশক্তি সৃষ্টি করে খাদ্য পরিপাক করা হয়। মাইক্রওয়েভ রাডার ও অন্যান্য কমিউনিকেশন সিস্টেমেও ব্যবহৃত হয়ে থাকে। টেলিফোন ও টেলিভিশন সিগন্যাল ক্যারি বা বহণের জন্য মাইক্রওয়েভ ব্যবহার করা হয়। সাধারণ রেডিও তরঙ্গের পরিবর্তে মাইক্রওয়েভ ব্যবহার অনেকটা উন্নতমানের । এরমধ্যে একটি দিক হলো, এই ওয়েভ দ্বারা বেশি তথ্য প্রচার করা সম্ভব। কারণ, যেহেতু এর ফ্রিকুযয়েন্সি বেশি আর ইনফরমেশন ক্ষমতা ফ্রিকু্যুয়েন্সির সঙ্গে সম্পর্কিত। তবে মাইক্রওয়েভের ক্ষেত্রে একটি সমস্যা আছে। প্রেরিত সিগন্যাল পৃথিবীর বায়ুমণ্ডল পেরিয়ে চলে যায়- অন্যান্য সিগন্যালের মতো এটা ফিরে আসে না। এ কারণে মাইক্রওয়েভ শুধুমাত্র দিগন্ত (হোরাইজন) পর্যন্ত প্রেরণ করা সম্ভব। এই সমস্যা দূর করতে ৪০ কিলোমিটার পর পরই একেকটি রিলে স্টেশন তৈরী করে একটি নেটওয়ার্ক সৃষ্টি করা যেতে পারে। এছাড়া মহাকাশে স্থাপিত কৃত্রিম যোগাযোগ উপগ্রহের মাধ্যমেও মাইক্রওয়েভের এই সমস্যা দূর করা যায়। মাইক্রওয়েভ ট্রাসসমিশন ও রিসেপশন মাইক্রওয়েভ অন্যান্য সকল ইলেক্ট্রমেগন্যাটিক- রেডিয়েশনের মতো আলোকের গতিতে চলে । তবে মাইক্রওয়েভকে কোন কোন ক্ষেত্রে দিকনির্দেশনা তথা গাইড করতে হয়। এ কাজটি এ্যান্টেনার মাধ্যমে করা যায়। এই এ্যান্টেনা এবং প্রাপক এ্যান্টেনা কিছুটা ভিন্ন ধরণের ।
— পৃষ্ঠা ১৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।