১৪২ “তিনি পূর্বদ্বয়ের প্রতিপালক (মালিক) এবং পশ্চিমদ্বয়ের প্রতিপালক (মালিক), অতএব তোমারা (হে মানুষ ও জ্বিন জাতি!) স্বীয় প্রভুর কোন অনুগহ সম্পর্কে অসত্যারূপ করবে?” [সূরা আর-রাহমান ৪ ১৭-১৮] আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি ভূমিকা আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির পরিধি ব্যাপক । বর্তমান বিশ্বে মানুষ বিজ্ঞান ও প্রযুক্তিকে এমন ব্যাপকভাবে গ্রহণ ও ব্যবহার করছে যে, এ সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিতে গেলে আলাদা একটি বিশ্বকোষ লিখতে হবে। এছাড়া প্রতিটি আবিষ্কার ও বিশেষকরে প্রযৌক্তিক অসংখ্য উন্নয়ন সম্পর্কে সহজ-সরল বাংলা ভাষায় পুংখানুপুংখ ব্যাখ্যা উপস্থান করা এরূপ একটি পুস্তকে আদৌ সম্ভব নয়। তবে এ খণ্ডে পাঠকদেরকে বিরাট এই বিষয়ের উপর সাধারণ একটি পরিচিতি তুলে দেয়ার আপ্রাণ চেষ্টা করা হয়েছে। আমাদেরকে মনে রাখতে হবে, বিজ্ঞান বিষয়ে এটা কোন টেক্স বুক নয়। সাধারণের নিকট ইসলামের আলোকে বিজ্ঞানের গ্রহণযোগ্যতা, এর প্রয়োজনীয়তা এবং এর প্রতি আকর্ষণ সৃষ্টির ক্ষেত্রে কিছুটা অবদান রাখাই এই পুস্তক রচনার আসল উদ্বেশ্য । আর এই উদ্দেশ্য হসিলে শেষ খণ্ডে ইসলাম ও বিজ্ঞানের মধ্যে সামঞ্জস্যতার উপর বিশদ আলোচনা হয়েছে। আমার বিশ্বাস প্রথম খণ্ডে বর্ণিত বিজ্ঞানের এঁতিহাসিক আলোচনা এবং এ খণ্ডে আলোচিত আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির ব্যাপার-স্যাপার পাঠকদের মানসিকভাবে এবং যৌক্তিকভাবে শেষ খপ্ডটি পড়ে আসল মেসেজটি অনুধাবন করার প্রস্তুতি যোগান দেবে। সুতরাং এই খণ্ডে আধুনিক যুগে বিজ্ঞান ও প্রযুক্তির প্রধান প্রধান দিক ও এর বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। কোন জটিল বিষয়ের গভীর গবেষণায় না গিয়ে সাধারণ্যের বোধগম্য মূল বক্তব্য তুলে ধরার আপ্রাণ চেষ্টা করা হয়েছে। তবে যেহেতু বিজ্ঞান ও প্রযুক্তি মৌলিকভাবেই তেমন সহজ বিষয় নয়, সুতরাং অনেকে
— পৃষ্ঠা ১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।